World

ভাঙা জাহাজে পাওয়া গেল প্রচুর গুপ্তধনের সন্ধান, জানা গেল আরও বড় কথা

এ এক বিরল প্রাপ্তি। একথা মেনে নিচ্ছেন সকলেই। কারণ একবারে এত বিপুল পরিমাণ গুপ্তধনের সন্ধান পাওয়া বিরল ঘটনা। যা পাওয়া গেল একটি ভাঙা জাহাজ থেকে।

১৭১৫ সালের কথা। সে সময় একটি জাহাজে চড়ে আসছিল প্রচুর সোনা ও রূপোর মুদ্রা এবং অনেক দামি পাথর। যা সে সময় কুইন্স জুয়েলস নামে একটি জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা উদ্ধার করেছিলেন।

সে কথা জাহাজের ক্যাপ্টেন জানান ঠিকই, তবে সেটা নিয়ে ফেরার সময় এক ভয়ংকর হ্যারিকেনের মুখে পড়ে জাহাজটি। অনেক চেষ্টা করেও জাহাজটিকে রক্ষা করা যায়নি।

গবেষকেরা জানাচ্ছেন, সেই সময় বিপুল পরিমাণ সেই সোনা ও রূপোর কয়েন এবং দামি পাথর সমুদ্রে তলিয়ে যায়। যার খোঁজ এখনও মেলেনি। তবে ওই সময় ডুবে যাওয়া সেই জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেল ফ্লোরিডার ট্রেজার কোস্টের কাছের সমুদ্রে।

সেখানেই ১৭১৫ সালে ডুবে যাওয়া ওই স্প্যানিশ জাহাজটিকে ভাঙা অবস্থায় দেখতে পান উদ্ধারকারীরা। তাঁরা সেই জাহাজ পরীক্ষা করে সেখান থেকে ১ হাজারের মত রূপোর কয়েন ও ৮টি সোনার কয়েন উদ্ধার করতে পারেন। যার বর্তমান মূল্য ১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৮৭ লক্ষ টাকার মত।

এমন এক বিপুল পরিমাণ গুপ্তধনের সন্ধান একবারে এর আগে খুব একটা পাওয়া যায়নি। তবে এটা ওই জাহাজে থাকা ১৭১৫ সালের ধনরত্নের ধারেকাছেও নয়। তার চেয়ে অনেক বেশি পরিমাণ মুদ্রা ও দামি পাথর নিয়ে ফিরছিল জাহাজটি।

স্পেনের জমি ছুঁতে পারলে সেটা ছিল এক বড় আবিষ্কার। কিন্তু তার আগেই ঘূর্ণিঝড়ে সব হারিয়ে যায়। যে সামান্যটুকু এতদিন জাহাজের মধ্যেই পড়েছিল সেগুলিই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই খবরটি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026