মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোর শিল্পাঞ্চল। অরেঞ্জ কাউন্টির অন্তর্গত এই শিল্পাঞ্চলে এদিনও কাজ হচ্ছিল অন্যান্য দিনের মতই। অরেঞ্জ কাউন্টির শেরিফ জানিয়েছেন, আচমকাই সেখানে হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়ে এক বছর ৪৫-এর ব্যক্তি। একেই কিছুদিন আগে এখান থেকে ছাঁটাই করেছিলেন কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে ঢুকেই আচমকা প্রাক্তন সহ-কর্মীদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিতে মৃত্যু হয় ৪ জনের। পরে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন।
গুলিতে এভাবে বেশ কয়েকজনকে ঝাঁঝরা করার পর নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেয় ওই বন্দুকবাজ। তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার পিছনে সন্ত্রাসবাদের হাত নেই বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। গত বছর সমকামীদের নাইট ক্লাব পালস-এ বন্দুকবাজের হামলায় ৫০ জনের মৃত্যু হয় অরলান্ডোয়। বছর ঘুরতেই ফের সেখানে মূর্তিমান মৃত্যু হয়ে হামলা চালাল আর এক বন্দুকবাজ।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…