World

দেহের চামড়া ফুঁড়ে বার হচ্ছে হলদেটে কোলেস্টেরল, অবিশ্বাস্য দৃশ্য

এক ব্যক্তি হাসপাতালে হাজির হয়েছিলেন এক অদ্ভুত সমস্যা নিয়ে। তাঁর হাতের চেটোতে হলদেটে কিসব ছড়িয়ে পড়েছে। ফুলে ফেটে বেরিয়ে আসছে।

হাসপাতালে তিনি হাজির হয়েছিলেন এক অদ্ভুত সমস্যা নিয়ে। তাঁর হাতের চেটো ভরে গেছে হলদেটে ফোলা কিছুতে। শরীর থেকে বেরিয়ে আসছে সেগুলি। ফেটে বেরিয়ে আসতে চাইছে। হুহু করে বাড়ছে এই সমস্যা।

শুধু হাতের চেটো নয়, তাঁর কনুই এবং পায়ের পাতারও একই হাল। হলদেটে কি যেন বেরিয়ে আসছে শরীর থেকে! চিকিৎসকেরা তাঁর কাছে তাঁর খাদ্যাভ্যাস সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান গত ৮ মাস ধরে তিনি একধরনের খাবারই খাচ্ছেন।

যে খাদ্য তালিকা শুনে কার্যত আঁতকে ওঠেন চিকিৎসকেরা। ওই মধ্যবয়সী ব্যক্তি জানান তিনি গত ৮ মাসে কেবল চিজ, মাখন এবং মাংসের ওপর আছে।

হ্যাম বার্গার তাঁর খুব প্রিয়। আর অন্য কিছুই খাচ্ছিলেন না তিনি। তিনি শুনেছিলেন এই ধরনের খাবার টানা খেলে নাকি ওজন কমে। তাই তিনি এই খাবারই খেয়ে গেছেন। ফ্লোরিডার বাসিন্দা ওই ব্যক্তি এও জানান যে তিনি প্রতিদিন ৯ পাউন্ডের মত এসব খেতেন।

চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করা শুরু করেন। দেখা যায় তাঁর কোলেস্টেরল ১ হাজারের ওপর। যা কার্যত ঠিক দেখছেন কিনা তা নিয়ে চিকিৎসকদের সন্দেহ তৈরি করে।

যেখানে একজন মানুষে কোলেস্টেরল ২৪০ পার করা মানেই তাঁর কোলেস্টেরল হাই বলে ধরা হয়, সেখানে ১ হাজারের ওপর! ওই ব্যক্তির শরীরে লিপিড প্রোফাইল এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তা এবার শরীর ফুঁড়ে বেরিয়ে আসছে।

সেটাই ক্রমে বাড়ছে হাতের চেটো, কনুই এবং পায়ের পাতায়। এই বিপুল পরিমাণ কোলেস্টেরল হৃদরোগের রাস্তা খুলে দেয় বলেও জানান চিকিৎসকেরা।

ফ্লোরিডার ওই ব্যক্তির শরীরে থেকে কোলেস্টেরল ফুঁড়ে বার হওয়ার কথা এখন মেডিক্যাল জার্নালে জায়গা পেয়েছে। নিউ ইয়র্ক পোস্ট-এর এই প্রতিবেদন বিশ্বের অন্য তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026