World

জলের ১৬৩ ফুট তলায়ও এ কাজ সম্ভব, বিস্মিত বিশ্ব

জলের ১৬৩ ফুট তলার দুনিয়া কেমন হয় তা বিভিন্ন চ্যানেলের সুবাদে মানুষ চোখে দেখেছেন, কিন্তু সেখানে পৌঁছনো সাধারণ মানুষের কাজ নয়। সেখানে এ কাজ সম্ভব করে দেখালেন ৩ জন।

মডেল হওয়াকে পেশা হিসাবে গ্রহণ করেন অনেকে। পেশাদার মডেলরা ফটোশ্যুটও করেন। যা তাঁদের পেশাগত জীবনের অঙ্গ। মডেলদের ফটোশ্যুট করার জন্য পেশাদার ফটোগ্রাফারও লাগে। কারণ তাঁরা জানেন কীভাবে এ ছবিকে প্রাণবন্ত করে তুলতে হয়।

স্টুডিওতে ফটোশ্যুটের যাবতীয় বন্দোবস্তও থাকে। অনেক সময় প্রকৃতির মাঝেও ফটোশ্যুট হয় ঠিকই, তবে তার জন্যও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যান ফটোগ্রাফার। কিন্তু সে ফটোশ্যুট যদি জলের তলায় হয়! আর সেই জলের তলা যদি ১৬৩ ফুট নিচে হয়!

সেখানেও যে ফটোশ্যুট সম্ভব তা এতদিন ভাবতে পারত না পৃথিবী। সেটাই এবার করে দেখালেন সিয়ারা আন্তোস্কি নামে এক তরুণী মডেল।

জলের ১৬৩.৩৮ ফুট গভীরে পৌঁছে যেমন সুন্দর পোশাকে ফটো তোলার জন্য প্রয়োজনীয় শরীরী ভাষার প্রয়োগ করলেন, তেমনই ছবি যাতে সঠিক এবং সুন্দর হয় সেদিকটা নজরে রাখলেন ফটোগ্রাফার স্টিফেন হেনিং। এসবই হল জলের অনেক গভীরে। যেখানে জলের চাপ সহ্য করাই একটা চ্যালেঞ্জ।

ফ্লোরিডা উপকূলে বোকা ব়্যাটন নামে জায়গায় জলের গভীরে নেমে এই ফটোশ্যুট বিশ্বরেকর্ড তৈরি করেছে। এত নিচে এর আগে কখনও ফটোশ্যুট করতে পারেননি কেউ।

এঁরা যে আচমকাই স্থির করে জলের গভীরে নেমে ফটোশ্যুট করেন তা কিন্তু নয়। তার আগে এক অভিজ্ঞ ডুবুরির পরামর্শমত কয়েক মাস ধরে চলে মডেল ও ফটোগ্রাফারের উপযুক্ত তালিম। তারপরই জলের ওই গভীরে পৌঁছে তাঁরা ফটোশ্যুট করার দুঃসাহস দেখাতে পারলেন। বলা বাহুল্য সফলও হলেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026