World

ফের হানা বায়ুসেনা ঘাঁটিতে, এবার পেল মোক্ষম জবাব

জল পছন্দ হতে পারে। জলা জায়গা পছন্দ হতে পারে। খাবার যেখানে পাবে সেসব জায়গা পছন্দ হতে পারে। কিন্তু এর পছন্দ বায়ুসেনা ঘাঁটি।

কুমিরের কি পছন্দ হওয়া উচিত। যেখানে সে দিব্যি থাকতে পারবে। জল থাকবে। খাবার থাকবে। অন্য কুমিররাও থাকবে। কিন্তু তার কোনওটিই কি পছন্দ নয় এই কুমিরের? কারণ তাকে সরিয়ে দেওয়া হলেও সে ফিরে আসে বায়ুসেনা ঘাঁটিতে। সেখানেই ঘুরে বেড়ায়। শুয়ে থাকে।

গত এপ্রিল মাসেই সে বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে রানওয়ে দিয়ে হেঁটে গিয়ে একটি বিমানের ল্যান্ডিং গিয়ার বা সহজ কথায় চাকার কাছে নিশ্চিন্তে শুয়ে ছিল। অনেক কসরত করে তাকে পরে পাকড়াও করে দূরে জলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল।

১২ ফুটের সে কুমির তখন সেই জলে ফিরে যাওয়ার পর বিষয়টি কার্যত সকলে ভুলেই গিয়েছিলেন। কিন্তু মে মাসে সে ফের ফিরে এল সেই বায়ুসেনা ঘাঁটিতে।

ফ্লোরিডার এই বায়ুসেনা ঘাঁটিতে ফের তাকে দেখতে পাওয়া যায়। সেই একই কুমির যে ফের ফিরেছে তা নিয়ে নিঃসন্দেহ সকলেই। ফের শুরু হয় তাকে পাকড়াও করার প্রচেষ্টা।

অবশেষে তাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়। তবে তার এই বায়ুসেনা ঘাঁটিতে ফিরে আসার যে প্রবণতা তাতে লাগাম দিতে অন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

যেখানে বায়ুসেনা ঘাঁটি সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরে একটি জলা জায়গায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে সে আর এই পছন্দের বায়ুসেনা ঘাঁটিতে ফিরে না আসতে পারে।

গতবার কাছাকাছি একটি জায়গায় ছেড়ে তার ফল এক মাসেই বুঝেছেন সকলে। তাই এবার তার ধরাছোঁয়ার বাইরে তাকে ছেড়ে আসা হল। এবার এসে দেখাক দিকি কুমির বাবাজি!

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026