World

প্রেমিকের দেওয়া চকোলেটের জন্য তছনছ হয়ে গেল যুবতীর গাড়ি

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তাঁকে তাঁর প্রেমিক একটা মিষ্টি চমক দিতে চেয়েছিলেন। কয়েকটা চকোলেট ছিল সেই চমক। কিন্তু সেই ভালবাসার চকোলেটের জন্য তছনছ হয়ে গেল যুবতীর গাড়ি।

তখন ঘড়িতে রাত সাড়ে ৩টে। তিনি ওই সময়ই ঘুম থেকে উঠে পড়েন। এটাই তাঁর অভ্যাস। ওটাই তাঁর ভোর। তিনি ঘুম থেকে উঠে স্থির করেন নিজের গাড়ির কাছে যাবেন। দূর থেকে তাঁর মনে হয় গাড়িতে কিছু একটা ঘটেছে। এদিকে তাঁর প্রেমিক তাঁর জন্য কি চমক গাড়িতে রেখে গেছেন সেটা জানার কৌতূহলও ছিল।

ওই যুবতী হাজির হন তাঁর গাড়ির কাছে। আর সেখানে পৌঁছে তিনি যা দেখেন তাতে তাঁর ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে প্রেমিকের দেওয়া উপহার খোঁজার উৎসাহ লাটে ওঠে। বরং কার্যত চমকে যান তিনি।

দেখেন তাঁর গাড়ি ভাঙচুর হয়ে গেছে। গাড়ির ভিতরের যাবতীয় সাজসজ্জা ছিঁড়েখুঁড়ে শেষ করে দেওয়া হয়েছে। তিনি এটাও বুঝতে পারেন এটা কোনও মানুষ নয় ভাল্লুকের কাজ। আর তার কারণ হল তাঁর প্রেমিকের দেওয়া উপহার।

আসলে তাঁর প্রেমিক তাঁর জন্য গাড়ির সিটে কয়েকটি চকোলেট রেখে গিয়েছিলেন। সেটাই ছিল তাঁর জন্য ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চমক। ভাল্লুক সেই চকোলেটের লোভেই গাড়ি ভেঙে ঢুকে পড়ে বলে মনে করছেন ওই যুবতী।

ফ্লোরিডার গোল্ডেন গেট এস্টেটের বাসিন্দা ওই যুবতী তাঁর গাড়ির ওই ভয়ংকর দশা নিয়ে এতটাই ভেঙে পড়েন যে তাঁর ভালবাসার উপহার নিয়ে ভাবার অবকাশ ছিলনা। বরং ভালবাসার উপহারের চোটে তাঁর গাড়িটাই গেল তছনছ হয়ে। সেটাই তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026