মানাটির স্ট্যাচু, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @thereefspb
তিনি পর্যটক। বেড়াতে এসেছিলেন। এসে একটি দোকানে গিয়েছিলেন খাওয়াদাওয়া করতে। সেখানে তিনি মদ্যপানও করেন। পর্যটকদের কথা মাথায় রেখে দোকানে সে ব্যবস্থাও ছিল। তিনি অনেকটা মদ্যপান করার পর দোকানের কর্মীরা তাঁকে জানান তিনি তাঁর যা বিল হয়েছে তা মিটিয়ে দিয়েছেন। এবার তিনি হোটেলে ফিরে যেতে পারেন।
তাঁকে ফিরে যেতে বলায় আচমকাই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই পর্যটক। তিনি হাতের কাছে থাকা মাংসের ফ্রাইয়ের টুকরো রেস্তোরাঁর মেঝেতে ছড়িয়ে দেন। তারপর দোকান থেকে বেরিয়ে সামনের লনে সাজানো একটি মানাটি বা সমুদ্র গাভীর সাজানো মূর্তির দিকে এগিয়ে যান।
দোকান মালিক থেকে কাছাকাছি থাকা অনেকেই পুলিশকে জানান, তাঁরা দেখেন ওই ব্যক্তি মানাটির প্লাস্টিকের মূর্তির সঙ্গে শারীরিক মিলনের মত অভব্যতা করতে থাকেন। এ কাণ্ড রুখতে এগিয়ে যান এক হোটেল কর্মী। যাঁকে ওই ব্যক্তির রোষের মুখে পড়তে হয়।
ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। সেখানে বেড়াত এসেছিলেন পিটসবার্গের এক বাসিন্দা। তিনিই এই কাণ্ড করেন। এসব কাণ্ড করে তিনি তাঁর হোটেলে ফিরে যান।
যদিও বিষয়টি সেখানেই থেমে যায়নি। পুলিশে অভিযোগ যায়। পরে তাঁকে পুলিশ পাকড়াও করে নিয়ে যায়। ওই রিকস রিফ রেস্তোরাঁর মালিক অভিযোগ দায়ের করেন।
এমন কাণ্ডের চোটে সমুদ্রের ধারে ছুটি কাটাতে আসা মানুষজনের শান্তি ভঙ্গ হয়। শান্তিতে গল্প করতে করতে খাওয়াদাওয়া লাটে ওঠে।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…