World

ভেসে আসা রহস্যময় শব্দের কিনারা, পিছনে রয়েছে মাছের মিলন

৩ বছর ধরে এক রহস্যময় শব্দের কারণ খুঁজে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা। গোটা শহর বুঝতে পারছিলনা শব্দের উৎস। অবশেষে তার একটা কারণ জানা গেল।

সেই ২০২১ সাল থেকে মাঝে মাঝেই একটা রহস্যময় শব্দ গোটা শহরবাসীকে অবাক করছিল। হালকা ধক ধক শব্দ। কিসের শব্দ এটা? তার যুতসই উত্তর বিশেষজ্ঞেরাও দিতে পারছিলেননা। কোথা থেকে যে এ শব্দ ভেসে আসে তা জানা যাচ্ছিল না কিছুতেই।

এদিকে যতই রহস্য বাড়ছিল ততই শহরবাসীর চিন্তার বাড়ছিল। বিজ্ঞানীরাও চুপ করে বসেছিলেন না। তাঁরা জানার চেষ্টা করছিলেন শব্দের উৎস। অবশেষে তার কিনারা হল।

ফ্লোরিডার ট্যাম্পা বে থেকে এই শব্দ ভেসে আসছে বলে অবশেষে জানতে পেরেছেন এক বিজ্ঞানী। তিনি দাবি করেছেন, এর পিছনে রয়েছে ট্যাম্পা বে-র জলে থাকা ব্ল্যাক ড্রাম ফিশ।

এই মাছেরা মিলনের সময় এক ধরনের শব্দ নির্গত করে। এটা আদপে আসে তাদের পেশী থেকে। এই সময় তাদের পেশীগুলি কাঁপতে থাকে। তার ফলে এমন একটা শব্দ নির্গত হতে থাকে।

সেই শব্দই জল থেকে জলের ধারের বাসিন্দাদের কানে পৌঁছয়। নিম্ন কম্পাঙ্কের এই শব্দ এতটাই শক্তিশালী হয় যে তা মাইলের পর মাইল দূর থেকেও শোনা যায়।

নিম্ন কম্পাঙ্কের শব্দ হওয়ায় এগুলি দ্রুত অনেকটা দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ফ্লোরিডার অনেক বাসিন্দা এই শব্দ রেকর্ডও করে রেখেছেন।

এখনও এটা নিশ্চিত করে প্রশাসনের তরফে বলা হয়নি যে মাছের মিলনের শব্দই এটা। তবে ওই বিজ্ঞানীর ব্যাখ্যা সঠিক বলেই মনে করছেন ফ্লোরিডার সিংহভাগ মানুষ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026