কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ভাল্লুক, প্রতীকী ছবি
খিদেটা যে জোর পেয়েছিল তা বেশ ভালই বুঝতে পেরেছেন বাড়ির বাসিন্দারা। তাই তাঁরা রেগে যাওয়ার বদলে কিছুটা হাসিমুখেই পুরো বিষয়টি মেনে নিয়েছেন। তবে তছনছটা কম নয়। ফ্রিজ খুলে সব খাবার বার করে, মেঝেতে ছড়িয়ে ফেলে, সে এক ভয়ংকর কাণ্ড।
কিন্তু পুরো বিষয়টি সে সকলের অলক্ষ্যে করেছে। যদিও সে তো জানে না সিসিটিভি বলে একটি বস্তু আছে। যা তার এসব লুকোনো কাজকর্ম ক্যামেরায় বন্দি করে রাখছে।
বাড়ির বাসিন্দারা জানাচ্ছেন, তাঁদের বাড়িতে সকলের চোখে ধুলো দিয়ে একটি কালো বড়সড় ভাল্লুক ঢুকে পড়ে। তারপর সে সোজা হাজির হয় ফ্রিজের কাছে।
ফ্রিজে যে খাবার থাকে তা তার কীভাবে জানা তা রহস্য থেকে গেছে। তবে ফ্রিজ খুলে সে দিব্যি ভূরিভোজনে মত্ত হয়ে পড়ে। পিৎজা, বার্গার, পাউরুটি তো খেয়েই নেয়, সেইসঙ্গে ঠান্ডা আইসক্রিম খেতেও ছাড়েনি ভাল্লুক মশাই।
বাড়ির লোকজন পরে যখন ভাল্লুকের আগমনের কথা সিসিটিভিতে দেখতে পান তখন তাঁদের কাছে পরিস্কার হয়ে যায় তাঁদের ফ্রিজের খাবার কে ফাঁকা করেছে।
ভাল্লুকটি অবশ্য খাবার খেয়ে নিজের মত চম্পটও দেয় কাউকে কিছু বুঝতে না দিয়ে। সে যে অনিষ্ট করতে নয়, কেবল খিদের জ্বালা মেটাতেই সেখানে প্রবেশ করেছিল তা তার খাবার বহর থেকেই পরিস্কার। একাজ কোনও মানুষ করলে হয়তো গৃহকর্তা পুলিশে অভিযোগও জানাতেন। কিন্তু এক্ষেত্রে তো অভিযোগও হয়না! তাই না?
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…