তদন্ত যত এগোচ্ছে ততই অরলান্ডোর আততায়ী ওমর মতিন সম্বন্ধে নতুন নতুন তথ্য সামনে আসছে। সমকামী ক্লাব পালসের এক কর্মী দাবি করেছেন হত্যালীলা চালানোর আগে ওই ক্লাবে বার দশেক আসে ওমর। এক কোণায় বসে মদ্যপান করত। মাঝেমধ্যে চেঁচামেচিও করত। সমকামীদের প্রতি বিদ্বেষই তার এই হত্যালীলার কারণ কিনা তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ।
এদিকে ওমর যে বাড়িতে থাকত সেই বাড়িটি আপাতত সিল করে দিয়েছে পুলিশ। ঘটনার দিন রাত থেকে শুরু করে সেখানে বেশ কয়েকবার তদন্তের স্বার্থে হাজিরও হয়েছে তারা। কিন্তু এর মধ্যেই ধরা পড়েছে সুরক্ষায় গাফিলতি। সকলের নজর এড়িয়ে কেউ ওই সিল করা বাড়িতেই ঢুকে রেখে গেছে ফুলের তোড়া।
পুলিশের ধারণা তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যেই লুকিয়ে বাড়িতে ঢুকেছিল ওই ব্যক্তি। কিন্তু পুলিশের প্রহরা থাকা সত্ত্বেও সকলের নজর এড়িয়ে কিভাবে একজন বাড়িতে ঢুকে আবার বেরিয়ে চলে গেল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…