জলের তলায় জো ডিটুরি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @drdeepsea
১৬ দিনটাও মুখের কথা নয়। এও এক অসম্ভবকে সম্ভব করে দেখানো। তা তিনি করে ফেলেছেন। আর সফলভাবেই করেছেন। বহাল তবিয়তেই আছেন তিনি। সুস্থ শরীরে।
এবার এই ১৬ থেকে ধাপে ধাপে দিন বাড়াতে চাইছেন তিনি। আর তা করতে করতে ১০০ দিনে পৌঁছে যাওয়াই তাঁর লক্ষ্য। আর তিনি তা করতে পারবেন বলেই আশাবাদী।
দক্ষিণ ফ্লোরিডার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। পেশায় মাস্টারমশাই। কিন্তু অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে পারেননা। কি লারগো লেগুনে সমুদ্রের ২২ ফুট তলায় তিনি একটি বিশেষ ঘেরাটোপে ১৬ দিন কাটিয়ে ফেলেছেন একটানা।
জলের ২২ ফুট তলায় একটানা ১৬ দিন কাটানো নেহাত মুখের কথা নয়। জলের তলায় যেখানে তিনি ছিলেন তাকে একটি লজ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। জলের তলার লজ।
জো ডিটুরি নামে ওই অধ্যাপক ১৬ দিন কাটিয়ে আদপে অনুশীলন শুরু করেছেন। ওই জলের তলার লজে ইতিমধ্যেই ৭৩ দিন কাটিয়ে ফেলার রেকর্ড হয়ে রয়েছে। যা তৈরি হয়েছিল ২০১৪ সালে।
কিন্তু তারপর আর কেউ জলের তলায় একটানা ৭৩ দিন কাটানোর রেকর্ড গড়তে পারেননি। ডিটুরিও পারেননি। তবে তিনি চাইছেন রেকর্ড গড়তে।
তাই ধাপে ধাপে জলের তলায় থাকার সময় বাড়াতে চাইছেন জো ডিটুরি। আর এভাবেই পৌঁছে যেতে চাইছেন ১০০ দিন টানা জলের তলায় বসবাস করার বিরল রেকর্ডে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…