সেসনা বিমান, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
তখন বিমানটি ৯ হাজার ফুট উচ্চতায় উড়ছে। এমন সময় যাত্রীরা জানতে পারেন আচমকাই পাইলট অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বিমান ওড়ানোর অবস্থায় নেই।
কম যাত্রী বহনে সক্ষম ছোট বিমানটিতে আর দ্বিতীয় কোনও পাইলটও ছিলেননা। যাত্রীরা সকলে প্রায় ধরেই নেন এখন ভগবান ছাড়া আর তাঁদের রক্ষা করার কেউ নেই। বিমান যে কোথায় গিয়ে আছড়ে পড়বে কারও জানা নেই। নিচে আবার সমুদ্র।
এই অবস্থায় এগিয়ে আসেন এক যাত্রী। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বুঝতে পেরে এবার তাঁকেই সাহস দিতে থাকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলে ডাকা হয় এক অভিজ্ঞ আধিকারিককে।
তিনি ওই যাত্রীকে বলেন তিনি যেভাবে যেভাবে বলবেন তেমন ভাবে বিমানটি পরিচালনা করতে। মেশিন সেভাবে ব্যবহার করতে।
এদিকে ওই যাত্রী জানিয়ে দেন তাঁর বিমান চালানো সম্বন্ধে সামান্য অভিজ্ঞতাও নেই। ককপিট কেমন দেখতে তাই না জানা এক ব্যক্তিকে দিয়ে যে ৯ হাজার ফুট উচ্চতা থেকে একটি বিমানকে বিমানবন্দরে অবতরণ করানো সম্ভব তা কিন্তু দেখিয়ে দিল এয়ার ট্রাফিক কন্ট্রোল। আর ওই যাত্রীর সাহস আর আত্মবিশ্বাস তো শিরোনামে জায়গা করে নিয়েছে।
এই যৌথ প্রয়াসে অবশেষে বিমানটি অন্য যাত্রীদের নিয়ে একেবারে ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এসে নামে। নামার পর দেখা যায় বিমানটিও যেমন সুরক্ষিত, তেমনই সুরক্ষিতভাবেই অবতরণ করেছেন বাকি যাত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে ওই বিমান নামিয়ে আনা যাত্রী হিরোর সম্মান পাচ্ছেন।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…