ফ্লোরিডার রাস্তায় কুমির, ছবি – সৌজন্যে – ফেসবুক – @daniel.kaufman1
মেঘলা দিন। রাস্তাটাও ভিজে রয়েছে। বেশ বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে একপ্রস্ত। তবে তাতে জনজীবনের গতিতে কোনও সমস্যা হয়নি। হয়ও না।
এ শহরে বৃষ্টি গা সওয়া। সেই বৃষ্টি ভেজা রাস্তা ধরেই সকলে যাচ্ছিলেন যে যাঁর কাজে। একের পর এক গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল।
আচমকা রাস্তার ওপর যাকে হেঁটে যেতে দেখে সকলে থমকে দাঁড়ালেন, তাঁকে দেখে শুধু থমকে দাঁড়ানোই নয়, হৃদপিণ্ডটাও যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল।
থেমে যাওয়া গাড়িতে থাকা মানুষজন দেখলেন এক মস্ত চেহারার কুমির দুলকি চালে হেঁটে যাচ্ছে রাজপথ ধরে। রাস্তার এক পার থেকে অন্য পারে যাওয়াই তার উদ্দেশ্য।
এরমধ্যেই একটি গাড়ি একটু তার দিকে এগিয়ে আসায় কিছুটা ভয়ও পেল সেই কুমির। ভয়ে কিছুটা তাড়াতাড়ি এগিয়ে এল সামনের দিকে। তার পিছন দিয়ে গাড়িটি বেড়িয়ে গেল। এসবই অন্য পারে থমকে যাওয়া একটি গাড়ির জানালা থেকে ক্যামেরাবন্দি করেন ওই গাড়ির আরোহী।
কুমিরটি ফের তার সেই দুলকি চালে ফিরে যায়। ধীরে ধীরে রাস্তা পার করে পৌঁছয় উল্টো পারে। কুমিরের রাস্তা পার হওয়া হয়ে গেলে লোকজন ফের গাড়ি নিয়ে নিয়ে এগোন গন্তব্যে।
তবে এভাবে রাস্তার ওপর কুমিরের হাঁটাচলায় আতঙ্ক ছড়ায়। যাঁরা গাড়িতে রয়েছেন তাঁদের ঝুঁকি কম থাকলেও যাঁরা রাস্তায় রয়েছেন বা হেঁটে যাচ্ছেন, তাঁদের জন্য অবশ্যই ১০ ফুটের এই কুমিরের সামনে এসে পড়া আতঙ্কের। বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার রাস্তায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…