World

ফুটবল মাঠে বেড়ালকে ক্যাচ লুফে নিল জাতীয় পতাকা

ফের সেই কথাটাই সত্যি হল। রাখে হরি মারে কে! একটি ফুটবল মাঠে টানটান ম্যাচ ছেড়ে দর্শকদের নজর আটকাল অন্য কাণ্ডে।

টানটান ফুটবল ম্যাচ চলছিল। স্থানীয় ২টি ক্লাবের মধ্যে খেলা। তবে ম্যাচ তখন জমে উঠেছে। দর্শকরাও পলক না ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রিয় দলের দিকে।

এমন সময় একটা হৈচৈ-এর শব্দ। মাঠ থেকে নজর সরে দর্শকরা সকলেই তাকালেন যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে। আর সেদিকে তাকিয়েই তাঁরা হতবাক।

একটি বেড়াল ঝুলছে স্টেডিয়ামের ওপর তলা থেকে। তার সামনের ২টি পা দিয়ে কোনওক্রমে আঁকড়ে আছে সিমেন্টের খাঁজ। কিন্তু সামান্যই সময়। তারপর একটি থাবা গেল খুলে। একটি দিয়ে তখন ঝুলছে সে।

দর্শকরা হায় হায় করে উঠলেন। ওপর থেকেও তাকে টেনে তোলা যাচ্ছে না। আবার নিচে পড়লে বাঁচার সম্ভাবনা প্রায় নেই।

নিচে তখন এক দম্পতি বসে ছিলেন। তাঁরা সঙ্গে আনা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাটা খুলে বেড়ালটি যেখানে পড়তে পারে সেখানে ধরলেন। আর ঠিক তখনই বেড়ালের অন্য থাবাও গেল হড়কে। সটান নিচে এসে পড়ল সে।‌

ভাগ্য নেহাতই ভাল বেড়ালটির। পড়ল ঠিক এসে জাতীয় পতাকার মধ্যে। তারপর একটা বাউন্স খেয়ে পাশেই দর্শকদের মধ্যে আছড়ে পড়ল সে।

তাকে দ্রুত তুলে নিলেন এক দর্শক। তুলে দেখালেন ভাল আছে বেড়ালটি। দর্শকরা সকলেই আনন্দে হৈহৈ করে উঠলেন। হাঁফ ছাড়লেন সকলে।

মাঠে ততক্ষণে খেলা কিছুটা গড়িয়ে গেছে। পরে ওই বেড়ালটিকে নিয় যান সুরক্ষাকর্মীরা। বেড়ালটিকে পরীক্ষাও করা হয়। তার এতটুকুও চোট লাগেনি কোথাও। ঘটনাটি ঘটেছে আমেরিকার মায়ামিতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026