অরলান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
যদিও তিনি ডিউটিতে ছিলেন না। কিন্তু বিমানবন্দরে সুরক্ষার কারণে যাত্রীদের পরীক্ষার জায়গায় ভিড় ছিল। বেশ কিছু বিমান দেরি করায় এই সমস্যার সৃষ্টি হয়। সে সময়ে ডিউটিতে না থাকলেও বিমানবন্দরের এক সুরক্ষা আধিকারিক বিমানবন্দর চত্বরেই হায়াত রিজেন্সি হোটেলে ছিলেন। সেই হোটেলের বারান্দা থেকে আচমকা পড়ে যান তিনি। নিচে এসে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই ঘটনার কথা বিমানবন্দরের সুরক্ষা বিভাগের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হল তা এখনও পরিস্কার নয়।
তিনি কী পা হড়কেই বারান্দা থেকে নিচে পড়ে যান? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে? এগুলো এখনও পরিস্কার নয়। তদন্ত শুরু হয়েছে। এভাবে বিমানবন্দর চত্বরে এক ব্যক্তির মৃত্যু ঘিরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…