World

পোষা কুকুরের কান কামড়ে দিলেন মালিক

কুকুর কামড়ালেও মানুষ পাল্টা তাকে কামড়াতে যায় না! প্রচলিত এই আপ্তবাক্যটির অবশ্য ধার ধারেননি প্যাট্রিক ক্যাম্পবেল। ফ্লোরিডার ল্যানটানা এলাকার বাসিন্দা এই যুবক অন্য ধাতুতে গড়া। তা নাহলে কি তিনি নিছক শিক্ষা দিতে তাঁর পোষ্যের কান কামড়ে দিতেন! মানুষ হয়ে এমন পশুর মত আচরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবকের নামে ঢি ঢি পড়ে গেছে গোটা এলাকায়।

ল্যানটানা এলাকার যে আবাসনে যুবক থাকেন, সেই বাড়িতে তাঁর সঙ্গে থাকত দিমিত্রি। ২ বছরের সাইবেরিয়ান হাস্কি কুকুরটি ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী। গত ৯ মের ঘটনা। মনিবের সিগারেটের প্যাকেট নিয়ে মনের আনন্দে খেলতে শুরু করে দেয় দিমিত্রি। দাঁত দিয়ে সে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় মনিবের নেশার বস্তু। ঘরের অন্য জিনিসেরও ক্ষতি করে সে। দিমিত্রির এমন হুজ্জুতিতে চটে লাল হয়ে যান ওই যুবক। পোষ্যকে সহবত শেখাতে আরও এক প্যাকেট সিগারেট কিনে আনেন তিনি। অভিযোগ, সেইসময় রাগের মাথায় প্যাট্রিক দিমিত্রির ঘাড় চেপে ধরে তাকে মারধর করেন। সবশেষে প্রবল আক্রোশে তিনি তার কুকুরের কান কামড়ে গভীর ক্ষত করে দেন। জেরায় যুবক তাঁর পাশবিক কাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

যুবকের প্রতিবেশিদের থেকে খবর পেয়ে পরের দিন অর্থাৎ ১০মে প্যাট্রিকের বাড়ি হানা দেয় পুলিশ। সেখানে যুবকের ঘরে একটি অন্ধকার জায়গায় খাঁচায় বন্দি জখম কুকুরটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। কুকুরের মালিককেও গ্রেফতার করা হয়। আপাতত দিমিত্রির জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজ করা হচ্ছে। অভিযুক্ত যুবক আর কোনওদিন কোনও পশুপাখি পুষতে পারবেননা বলে নির্দেশ দিয়েছে আদালত।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026