SciTech

ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাবে চিন

বিশ্বকে তাক লাগিয়ে ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে চিন। যা সমুদ্রের মাঝখানে থাকা কোনও দ্বীপ থেকে শুরু করে তৈল উত্তোলন কেন্দ্রের প্রয়োজনীয় বিদ্যুতের যোগান দিতে পারবে। দক্ষিণ চিন সাগরে তাদের কৃত্রিমভাবে তৈরি দ্বীপগুলি নিয়ে বেশ কিছুদিন ধরেই পারদ চড়ছে। বিশেষত কৃত্রিম দ্বীপগুলিতে সামরিক সাজসজ্জা কপালের ভাঁজ আরও পুরু করেছে। দক্ষিণ চিন সাগরে নিজেদের একক আধিপত্য বিস্তার করতে চাওয়া চিনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপিন্স তো বটেই এমনকি মার্কিন মুলুকের সম্পর্কও তলানিতে ঠেকেছে। কিন্তু দ্বীপ বানালেও সেখানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা তৈরি করে তুলতে পারেনি চিন। কারণ চিনের মূল ভূখণ্ড থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিদ্যুৎ নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছেনা। এবার তাই সেই সমস্যার সমাধান খুঁজে বার করেছে চিন।

ভাসমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাতে চলেছে তারা। একটি বিশাল জাহাজেই এই পরমাণু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা তৈরি সম্ভব বলে মনে করছেন চিনা বিজ্ঞানীরা। অবশ্যই ভাবনা এবং উদ্যোগ দুটোই তাক লাগিয়ে দেওয়ার মত। এটা তৈরি করে তুলতে পারলে দক্ষিণ চিন সাগরে তাদের আধিপত্য যে অনেকটাই বেড়ে যাবে তা এককথায় মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026