Kolkata

৮২ নম্বর ওয়ার্ড থেকে রেকর্ড ভোটে জয়ী ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে প্রত্যাশামতই রেকর্ড ভোটে জয় ছিনিয়ে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৫৬৪টি। জয়ী হয়েছেন ১৩ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর ভোট ২ হাজার ৫৭৭টি। তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী। তাঁর সংগ্রহ ১ হাজার ৭১৭টি ভোট। চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। তাঁর সংগ্রহ ৫৩৭টি ভোট। ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থক থেকে অনেক ওয়ার্ডের কাউন্সিলররা। সবুজ আবিরে ভরে যায় এলাকা। যদিও তখনও ফিরহাদ হাকিম নিজে সেখানে উপস্থিত হননি। তিনি হাজির হন সাড়ে ৯টার পর।

এই জয়ে স্বভাবতই খুশি ফিরহাদ হাকিম। তিনি নিজেই নিজের আগের প্রাপ্ত ভোটের রেকর্ড ভেঙে দিয়েছেন। মেয়র জানান মানুষের বিশ্বাস তৃণমূলের প্রতি বেড়ে যাওয়ায়ই এই বিপুল জয় ও ভোট বৃদ্ধির‌ কারণ। ফিরহাদ জানান, তাঁর বিশ্বাস এমন একটা দিন আসবে সেদিন ১০০ শতাংশ ভোটই তৃণমূলের ভোট বাক্সে পড়বে। বিজেপি অভিযোগ করেছিল তারা ভোটের দিন বিভিন্ন বুথে এজেন্ট দিতেই পারেনি। ফিরহাদের দাবি, বিজেপির কোনও সংগঠনই নেই। তাই তারা এজেন্ট দিতে পারেনি। এখন নাচতে না জানলে উঠোন বেঁকার মত যুক্তি দেখাচ্ছে।

ইতিমধ্যেই কলকাতার মেয়র পদে কাজ শুরু করেছেন তিনি। নতুন নিয়মে ফিরহাদ হাকিমকে ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হত। ফিরহাদ হাকিম দাঁড়ান ৮২ নম্বর ওয়ার্ড থেকে। এটা তাঁর পুরনো ওয়ার্ড। এখান থেকে আগেও জিতেছেন তিনি। এলাকার পরিচিত মুখ। ফলে জয় নিয়ে নিশ্চিত ছিলেন তিনি। বলেছিলেন লড়াইটা তাঁর সঙ্গে তাঁর নিজের। আগের বার যত ভোট পেয়েছিলেন এবার তার চেয়ে বেশি ভোট পান কিনা সেটাই লড়াই। আর সেই লড়াইয়ে নিজেই এদিন নিজেকে পরাস্ত করলেন কলকাতার মেয়র।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026