মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির আকাশে অন্তত চারখানা পৃথক আগুনের গোলার দেখা মিলল। আমেরিকার অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফের লাওয়েল পর্যবেক্ষণ কেন্দ্রের ক্যামেরায় রাত সাড়ে ৮টায় আগুনের গোলার প্রথম দেখা মেলে। তারপরেই রাত ৮টা বেজে ৪০ মিনিটে ফের দক্ষিণ ওহিওতে দেখা মেলে এই রহস্যময় গোলার। জার্মানি সহ সুইৎজারল্যান্ড ও ইতালিও প্রত্যক্ষ করেছে এই অগ্নিগোলককে। জার্মানির এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের মুখপাত্র ক্রিস্টিয়ান হপ্পে সংবাদমাধ্যমকে জানান, তাঁরা নিশ্চিতভাবে বলতে পারেন এটি কোনও উড়োজাহাজ নয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষায় প্রথমে এটি একটি সাদা আলো ছিল। ক্রমশ এর উজ্জ্বলতা বাড়তে থাকে এবং এটি নীলচে সবুজ রঙ ধারণ করে। তার খানিক সময় পর এটি অদৃশ্য হয়ে যায়। তবে আমেরিকা ও জার্মানির পুলিশ সূত্রে এই ঘটনার কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খতিয়ান বলছে, গোটা বিশ্বে মোট ১১৫০ জন এই রহস্যময় গোলার সাক্ষী হয়েছেন। কিন্তু কী এই অগ্নি গোলক? না, তা এখনও কারও কাছে পরিস্কার নয়।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…