World

এ দেশে পোশাক পরে সানবাথ নিতে হয়, পোশাক খুললেই বিপদ

সমুদ্রের ধারে সূর্যস্নান করতে গিয়ে অনেক সময় মহিলা ও পুরুষ উভয়েই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে ফেলেন। কিন্তু এ দেশে সমুদ্রতট স্বর্গীয় হলেও পোশাক খোলা যায়না।

সমুদ্রের ধারে সোনালি বালুকাবেলায় অনেক সময়ই বিদেশিদের সূর্যস্নান করতে দেখা যায়। সহজ কথায় বালির ওপর শুয়ে সূর্যের রোদ গায়ে মাখা। যাতে সেই রোদ সারা গায়ে লাগে সেজন্য নারী পুরুষ নির্বিশেষে অনেকে সময়ই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে অর্থাৎ কোমরের উপরের অংশের পোশাক খুলে ফেলে শুয়ে থাকেন বালির ওপর।

এমনটা করতে তাঁরা কুণ্ঠাবোধও করেননা। এঁরা যখন বেড়াতে কোনও দেশে হাজির হন তখন সেখানেও তাঁরা এমনভাবে নিজের মত করে সূর্যস্নান করতে পছন্দ করেন। এটা মহিলাদের ক্ষেত্রে অনেকেই ভাল চোখে নেন না। কিন্তু পুরুষ হলে সেভাবে কেউ ভেবে দেখেননা।

ফিজি কিন্তু এমন একটা দেশ যেখানে পুরুষ হোন বা নারী, কেউই সমুদ্রের ধারে সূর্যস্নান বা সানবাথ নেওয়ার জন্য শরীরের উপরের অংশকে অনাবৃত করতে পারেননা। এটা সে দেশে আইনত দণ্ডনীয়।

নারীরা তো নয়ই, এমনকি পুরুষদেরও কাঁধ পর্যন্ত ঢাকা পোশাক পরেই সূর্যস্নান নিতে হয়। এটাই সেখানকার রীতি।

এমনকি কোনও গ্রামে প্রবেশ করতে গেলেও ফিজি-তে কমপক্ষে কাঁধ থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পোশাকে প্রবেশ করতে হয়।

যেখানে অনেক দেশেই টপলেস সূর্যস্নান এক প্রচলিত অভ্যাস সেখানে ফিজিতে কিন্তু টপলেস হলেই বিপদ। তাই বেড়াতে যদি ফিজির সৌন্দর্য উপভোগ করতে হয়, তাহলে পোশাকের বিষয়ে বিশেষ নজর দিতেই হবে। সঠিক পোশাক ফিজিতে বেড়ানোর অন্যতম শর্ত।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026