Sports

ঘানার কাছেও হার, বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের

ঘরের মাঠে বিশ্বকাপ। সেই সুবাদে সুযোগ মিলেছিল ফুটবলের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মত আসরে খেলার। পড়ে পাওয়া সেই সুবর্ণ সুযোগ কার্যত হেলায় হারাল ভারত। বিশ্ব ফুটবলের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরার এত বড় সুযোগ ফের কবে আসবে জানান নেই। কিন্তু সেই সুযোগ কাজেই লাগাতে পারল না ভারতের ছেলেরা।

প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৩-০-তে হার। এরপর কলম্বিয়ার সঙ্গে ড্র করার সুযোগ হাতে পেয়েও ২-১-এ হার। বাকি ছিল তৃতীয় ম্যাচে ঘানার বিরুদ্ধে কিছু করে দেখানো। বৃহস্পতিবার সেই ম্যাচে শুরুটা ভাল করেও ছিল ভারত। প্রথমার্ধে ঘানাকে সুযোগ বড় একটা দেয়নি। কেবল ৪২ মিনিটের মাথায় একটা গোল হজম করা ছাড়া। তখনও সুযোগ ছিল খেলায় ফেরার। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারত যে কৌশল সাজাল, তার চেয়ে ঘানার কৌশলের পেশাগত চেহারা অনেক শক্তিশালী ছিল। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এক অন্য ঘানাকে মাঠে খুঁজে পাওয়া গেল। তুলনায় ভারত যেন ক্রমশ কোথায় হারিয়ে গেল।

গোটা মাঠ জুড়ে তখন ঘানার কিশোরদের দাপাদাপি। ৫২ মিনিটের মাথায় এল ঘানার দ্বিতীয় গোল। বুলেটের মত শট যেন চিরে দিল ভারতের জাল। প্রথম ও দ্বিতীয়, দুটো গোলই এল আইয়া-র পা থেকে। ঘানা এগিয়ে গেল ২-০ গোলে। ভারতের আসা ক্ষীণ থেকে ক্ষীণতর আকার নিল। ২ গোলে এগিয়ে থাকার একটা মানসিক শান্তি আছে। যেটা আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। তাই ঘানা তখন মাঠে প্রায় একাই রাজত্ব করছে। কোনওভাবেই ঘানার গোল মুখ এরপর আর খুলে উঠতে পারেনি ভারত। খেলার প্রায় শেষ প্রান্তে এসে ৮৬ মিনিটে ডানসু ও ৮৭ মিনিটে টোকু-র করা পরপর ২টি গোল ঘানাকে ব্যবধান বাড়াতে সাহায্য করে। ভারত হারে ৪-০ গোলে। ফলে পরপর ৩টে ম্যাচের তিনটেতেই হার।

এমনও নয় যে প্রবল লড়াই দিয়ে একটুর জন্য ম্যাচ ফসকেছে। প্রতিটি ম্যাচেই বিপক্ষকে দানবের মত লেগেছে ভারতের সামনে। খেলার দ্বিতীয়ার্ধে কিছুটা দমেও হারতে দেখা গেছে ভারতকে। সব মিলিয়ে বিশ্বমঞ্চে ফুটবল খেলার জন্য এখনও কী আদৌ তৈরি ভারত? অন্তত খেলায় তো সেই ছাপ দেখতে পাওয়া গেল না। অন্যদিকে এদিনের জয়ের ফলে শেষ ষোলোয় পৌঁছে গেল ঘানা। এ গ্রুপ থেকে ছিটকে গেল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ ষোলোর যোগ্যতা অর্জন করল ঘানা ও কলম্বিয়া।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026