Kolkata

মমতা-চন্দ্রশেখর সাক্ষাৎ, তৃতীয় ফ্রন্টের উদ্যোগ?

২০১৯-এর লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই রাজনৈতিক দলগুলি তৎপরতা বাড়াচ্ছে। কংগ্রেস তার প্লেনারি সেশনে যখন রণকৌশল নির্ধারণে মগ্ন, তখন অন্যদিকে তৃতীয় ফ্রন্টের ভাবনাও ক্রমশ জমাট বাঁধছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডুকে আগেই ফোন করেছেন। তারপর চন্দ্রবাবু নাইডু এখন তো আবার এনডিএ ছেড়ে বেরিয়েই এসেছেন। কথা হয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গেও। অখিলেশ যাদবের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নবান্নে কদিন আগেই দেখা করে গেছেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে আসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আগামী সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক।

বিজেপি বিরোধী জোটে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির যুক্ত হওয়া কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃতীয় ফ্রন্ট তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দৌত্য কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলে দেবে। তবে তাঁর উদ্যোগে কিন্তু খামতি থাকছে না। এটা বিভিন্ন নেতানেত্রীর তাঁর সঙ্গে ফোনে কথা বলা বা সাক্ষাৎ থেকেই পরিস্কার।

(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – মমতা অফিসিয়াল)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026