National

রাষ্ট্রপতি পদপ্রার্থী কে? সরকারের কোর্টে বল ঠেললেন বিরোধীরা

তবে কী ক্রমশ জমাট বাঁধছে বিরোধী ঐক্য? এ প্রশ্ন এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয়। এদিন কংগ্রেসের ডাকে দিল্লিতে লালু, মমতা, দেবেগৌড়া সহ ১৭ দলের প্রধানরা মিলিত হওয়ায় সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। এদিন বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। যার মধ্যে অবশ্যই অন্যতম ছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে বাজপেয়ী মন্ত্রিসভায় বিরোধীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হত। এবারও তাই করুক মোদী সরকার। তারা তাদের পছন্দের নামগুলি জানাক। বিরোধীরা যদি দেখেন তিনি ধর্মনিরপেক্ষ, সকলের পছন্দের হন, তবে তাঁকেই প্রার্থী করা হবে। তবে অন্যান্য কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এদিন এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। জানান একটি কমিটি গড়া হবে। সেই কমিটির তরফেই তাঁদের কথা সামনে আনা হবে। এদিন সনিয়ার ডাকে সাড়া দিয়ে শরদ যাদব, লালুপ্রসাদ যাদব, সীতারাম ইয়েচুরিদের দেখা গেলেও বৈঠক এড়িয়েছেন এই মুহুর্তে দেশে আঞ্চলিক ক্ষমতাশালী দলের অন্যতম প্রধান মুখ নীতীশ কুমার। বরং সনিয়া নয়, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। যদিও বিহারে বিধানসভা নির্বাচনের আগে নীতীশ বিজেপি দ্বন্দ্ব খোলাখুলি সামনে এসে পড়ে। তাই বিজেপিকে ছেড়ে লালুর হাত ধরে বিহারের মসনদে দ্বিতীয়বারের রাস্তা পাকা করেন নীতীশ। বড় হারের মুখে পড়তে হয় বিজেপিকে। তাই এই মুহুর্তে বিরোধীদের এক ছাদের তলায় আসতে হলে নীতীশ কুমারের সঙ্গে থাকা জরুরি। সেই অবস্থা তৈরি হবে কিনা তা এখনও পরিস্কার নয়।

 

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026