National

পাখির চোখ ২০১৯, দিল্লিতে বৈঠকে বিরোধী নেতৃত্ব

২০১৯-এ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করতে ক্রমশ জমাট বাঁধার চেষ্টা চালাচ্ছে বিরোধী দলগুলি। যে গোষ্ঠীতে কংগ্রেসও রয়েছে। মঙ্গলবার ৫ রাজ্যে ভোটের ফল। যা হয়তো ২০১৯ লোকসভার ট্রেন্ড বুঝতেও সাহায্য করবে। তারওপর সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে সোমবার দিল্লিতে বৈঠকে বসলেন বিরোধী দলের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, তেলেগু দেশম প্রধান চন্দ্রবাবু নাইডু, ডিএমকে নেতা এমকে স্ট্যালিন, জনতা দল সেকুলার নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অনেক বিরোধী দলের নেতারা। তবে এদিনের বৈঠকে দেখা মেলেনি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির কোনও নেতার।

মিটিংয়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার রণকৌশল তৈরির পাশাপাশি সংসদে ও সংসদের বাইরে এনডিএ-কে চাপে ফেলার রূপরেখা তৈরি হয়। সব বিরোধীদের একত্র করে এক ছাদের তলায় আনার চেষ্টা হয় এই বৈঠকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026