Kolkata

নবান্নে চন্দ্রবাবু নাইডু, বিজেপিকে হঠাতে মমতার সঙ্গে একজোট

যত দিন যাচ্ছে ততই ২০১৯ লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে হঠাতে জমাট বাঁধছেন বিরোধীরা। তৈরি হচ্ছে নানা অঙ্ক, সমীকরণ। এই অবস্থায় সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গ ছেড়ে বার হওয়ার পর থেকেই বিরোধী শক্তিকে একজোট করতে চাইছেন চন্দ্রবাবু। এই অবস্থায় এদিন মমতার সঙ্গে তাঁর বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ।

এদিন বিকেল সাড়ে ৪টে থেকে বৈঠক শুরু হয়। সন্ধেয় বৈঠকের শেষে বেরিয়ে চন্দ্রবাবু নাইডু জানান, দেশে গণতন্ত্র বিপন্ন। তেলের দাম বাড়ছে। ভারতীয় মুদ্রার দাম পড়ছে। রাজনৈতিক নেতাদের ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় তাঁর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মত সিনিয়র নেতাদের দায়িত্ব দেশকে বাঁচানো। সংসদে একটি অবিজেপি জোটের বৈঠকের কথা জানানো হয়। পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একসঙ্গে বিজেপি বিরোধী লড়াই চালাতে চান। আগামী দিনে তাঁদের কী রণনীতি হবে তা দিল্লিতে অবিজেপি জোটের বৈঠকের পর ঠিক করা হবে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026