দঙ্গল সিনেমার পর অভিনেত্রী ফাতিমা সানা শেখ এখন পরিচিত মুখ। শাড়ি পড়ে একটি ছবি সম্প্রতি সোশ্যাল সাইটে পোস্ট করেন ২৫ বছরের এই তরুণী। আর তারপরই আছড়ে পড়ে একগুচ্ছ সমালোচনা। কেউ ওই লো ওয়েস্ট শাড়ি পড়ার ধরণকে ‘অসম্মানজনক’ বলে ব্যাখ্যা করেন। তো কেউ আরও একধাপ এগিয়ে শাড়ি পড়ার ধরণ দেখে তাঁকে ‘নির্লজ্জ’ বলে ব্যাখ্যা করেন। অনেকে কড়া কথা বলে সমালোচনার তোপ দেগেছেন। এককথায় সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শিকার হন ফাতিমা। যদিও তাঁর পাশেও দাঁড়িয়েছেন অনেকে। অনেকে পরামর্শ দিয়েছেন যাঁরা সমালোচনা করছেন তাঁদের কথায় গুরুত্ব না দিতে।
এটাই প্রথম নয়। চলতি বছরে পবিত্র রমজান মাস চলাকালীন সুইমস্যুটে একটি ছবি সোশ্যাল সাইটে প্রকাশ করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন ফাতিমা সানা শেখ। তার কয়েকমাস পরে ফের তাঁর পোশাক ঘিরে সমালোচনার ঝড় উঠল।
(ফাতিমা সানা শেখের ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – ফাতিমা সানা শেখ)
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…