ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @farrah__abraham
ঈশ্বর প্রত্যেক প্রাণিকে দিয়েছেন পৃথক শরীরী অবয়ব। তবে সময়ের সঙ্গে তা একদিন না একদিন সেই শরীরের নানা অঙ্গ শিথিল হবে। বার্ধক্য গ্রাস করবে। এই ধ্রুব সত্য যদিও মানতে চাননি ফারা লিন আব্রাহাম। মনের মতই অক্ষয় যৌবন বজায় থাকুক শরীরে। অনন্ত সুন্দর থাকুক তাঁর যোনি। তাঁর পাপড়ির মত নরম সুন্দর যোনিতে কোনওকালেই যেন শিথিলতা না আসে। মনেপ্রাণে এমন বর প্রত্যাশা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ ব্রাদারস হাউসের প্রতিযোগিনী।
যোনিকে সুন্দর রাখার চিন্তায় আকাশ পাতাল এক হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাঁর। ঠিক সেই সময় এক কন্যাসন্তানের মা ফারার সামনে অযাচিত সুযোগ এনে দেন প্লাস্টিক সার্জেন শেইলা নাজারিয়ান। ‘লেবিয়াপ্লাসটি’ নামে ছোট্ট একটা অস্ত্রোপচার করলেই আগের থেকে আরও সুন্দর আকর্ষক হয়ে উঠবে ফারার যোনি। চিকিৎসকের পরামর্শে আশ্বস্ত হয়ে গত সোমবার ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে ক্লিনিকে হাজির হন বছর ২৭-এর ফারা। মায়ের অস্ত্রোপচারের সাক্ষী হতে ক্লিনিকে উপস্থিত হয় ফারা-র ৯ বছরের মেয়ে সোফিয়া। হাসিমুখে মা মোবাইলে ‘স্ন্যাপচ্যাট’ করতে মগ্ন। ওদিকে নীলচে কাপড়ে ঢাকা গোপনাঙ্গে সযত্নে অস্ত্রোপচার করে চলেছেন চিকিৎসক। মায়ের যোনির সৌন্দর্যায়নের ২ ঘণ্টার অস্ত্রোপচারের দৃশ্য ফেসবুক লাইভে শেয়ার করে সোফিয়া।
ভিডিওটি চোখে পড়তেই সমালোচনার ঝড় ওঠে ফেসবুকে। মেয়েকে এভাবে যোনির অস্ত্রোপচারের সাক্ষী রাখায় ফারাকে এক হাত নেন নেটিজেনরা। কেউ কেউ ডিজাইনার যোনি বানানোর গোটা বিষয়টিকেই ‘বিরক্তিকর’ বলে কটাক্ষ করেন। সমালোচকদের সেইসব কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ ফারা। এর আগে সোশ্যাল মিডিয়ায় নিতম্বের অস্ত্রোপচারের ভিডিও আপলোড করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন তিনি। এবার ডিজাইনার যোনির অস্ত্রোপচারের ভিডিও দুনিয়ার সঙ্গে শেয়ার করে তুফান তুললেন ‘সিক্সটিন অ্যান্ড প্রেগন্যান্ট সিরিজ’ খ্যাত ফারা আব্রাহাম। তবে যাই সমালোচনা হোক, নিখুঁত যোনি হয়তো তিনি পেয়েছেন। এতেই খুশিতে ডগমগ ফারা।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @farrah__abraham)
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…