Entertainment

হাটে হাঁড়ি ভাঙলেন ফারাহ খান, ফাঁস করে দিলেন সলমন খানের গোপন কথা

সলমন খানের গোপন কথা ফাঁস করে দিলেন পরিচালক ফারাহ খান। যা সলমন খানকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। আরও কথা ফাঁস করার আশ্বাস দিলেন ফারাহ।

বলিউডের অনেক সিনেমার পরিচালক ফারাহ খান এবার হাটের মাঝে হাঁড়ি ভাঙলেন। যা সলমন খানের মত সুপারস্টারকেও অস্বস্তিতে ফেলে দিল। কারণ সলমন খানের গোপন কথাই ফাঁস করে দিলেন ফারাহ।

টিভিতে একটি নাচের অনুষ্ঠানে যোগ দিয়ে ফারাহ খান জানান, ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে সলমন একটি গানের দৃশ্যে অভিনয় করছিলেন। ‘সাজনজি ঘর আয়ে’ গানটি সুপারহিট হয়েছিল।

সেই গানে সলমনকে অনেকের মনে আছে। কিন্তু বাস্তব হল সলমন ওই গানটিতে বেশি সময় ছিলেননা। সলমনের জায়গায় অভিনয় করেছিলেন তাঁর ডুপ্লিকেট।

ছেলেটির নাম ছিল রিতজি। রিতজির কথা তাঁর এখনও মনে আছে বলে জানান ফারাহ খান। বলেন ছেলেটি সুন্দর দেখতে ছিল। ওই গানে সলমনের অর্ধেক শট দিয়েছিলেন রিতজি। সলমন নয়।

সলমন খান নিজে কেন শট দেননি? ফারাহ খান জানান, সলমন তখন সেটে আসতেন মাত্র ২ থেকে ৩ ঘণ্টার জন্য। যে কারণে এইটুকু সময়ে তাঁর সব শট নেওয়া সম্ভব হতনা।

সলমনের সেই সব প্রয়োজনীয় শটে তাঁর জায়গায় অভিনয় করতেন রিতজি। তাই সাজনজি ঘর আয়ে গানে সলমন খানের জায়গায় আদপে অনেক সময় রিতজিকে দেখেছেন দর্শকরা।

তবে দর্শকরা তা বুঝতে পারেননি। আগামী দিনেও ফারাহ খানের মুখ থেকে এমন গোপন কথা শোনার জন্য মুখিয়ে আছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026