Entertainment

১০ কোটি দিচ্ছি, ছেলেকে সুযোগ দিন, অফার পেয়ে কি করেছিলেন পরিচালক ফারাহ খান

তাঁকে এক প্রযোজক ১০ কোটি টাকা অফার করেছিলেন। চেয়েছিলেন তাঁর ছেলেকে হ্যাপি নিউ ইয়ার সিনেমায় নিতে হবে। তখন কি করেন পরিচালক ফারাহ খান?

ফারাহ খান পরিচালক হিসাবে শেষ সিনেমা তৈরি করেছেন হ্যাপি নিউ ইয়ার। সেই সিনেমায় তিনি বেছে বেছেই অভিনেতা নিয়েছিলেন। শাহরুখ খান তো ছিলেনই। সেই সঙ্গে নজর কাড়েন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সোনু সুদের মত বলিষ্ঠ অভিনেতারা।

ওই সিনেমায় তাঁর ছেলেকে সুযোগ করে দেওয়ার জন্য ফারাহ খানকে এক প্রযোজক ১০ কোটি টাকা দিতে চেয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সেকথা জানান ফারাহ। এমন অফারও কিন্তু নস্যাৎ করে দিয়েছিলেন তিনি।

ওই প্রযোজককে তিনি সাফ জানিয়ে দেন সিনেমার প্রতি কোনও অন্যায় তিনি করতে পারবেননা। তিনি ওই প্রযোজকের ছেলেকে নিতে পারবেননা।

প্রযোজক চেয়েছিলেন নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের ছেলে ভিভান শাহের জায়গায় তাঁর ছেলেকে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় সুযোগ দিন ফারাহ। ফারাহ জানান সেদিন ঝাঁসির রানির মত সেই অফারে না করে দেন তিনি।

ফারাহ খান জীবনে ৪টি সিনেমায় পরিচালনার কাজ করেছেন। আর সেই ৪টিই হিট। সুপারহিট হয় ৩টি সিনেমা। যে ৩টিতেই তিনি শাহরুখ খানকে নিয়েছিলেন।

ফারহার ৪টি সিনেমা হল ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’। এরমধ্যে ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’, এই ৩টি সিনেমাই শাহরুখের জীবনের মাইলফলক সিনেমা হয়ে আছে। অবশ্যই ফারাহ খানের জন্যও এই সিনেমাগুলি চিরদিনের হয়ে থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026