World

সারা দেশে নিষিদ্ধ হতে চলেছে ফেসবুক!

ফেসবুক আর নিরাপদ নয়। জনপ্রিয় সোশ্যাল সাইট থেকে চুরি যাচ্ছে ব্যবহারকারীদের গোপন তথ্য। রটান হচ্ছে ভুয়ো খবর। ভুরি ভুরি এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল ফেসবুক জনক মার্ক জুকারবার্গের কাছে। ফেসবুকের নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু অবস্থা যেই কে সেই। ফের অশ্লীল ও ভুয়ো পোস্টের দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হল ফেসবুককে। ফেসবুকে এখন ইচ্ছামত যে কেউ নীল ছবি, পর্ন ভিডিও, ভুয়ো খবর ছড়িয়ে দিচ্ছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে অনেক সময় ছড়াচ্ছে অশান্তি। এই নিয়ে বিগত কয়েক মাস ধরে নাজেহাল দশা পাপুয়া নিউগিনি সরকারের।

তাই আপাতত ১ মাসের জন্য ফেসবুককে দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে সে দেশের প্রশাসন। সরকারের তরফ থেকে জানান হয়েছে, এই ১ মাসে ফেসবুক ব্যবহারকারীদের ওপর নজরদারি চালাবে প্রশাসন। দেখা হবে, কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে। দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কী ধরণের পোস্ট করতে পছন্দ করেন তাও বিচার করে দেখা হবে। ভুয়ো খবর আটকাতে অন্য উপায় বার করার বিষয়ে আশ্বস্ত করেছেন পাপুয়া নিউ গিনির যোগাযোগমন্ত্রী স্যাম বাসিল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখার পরেই ফের ফেসবুক চালু করা হবে। নতুবা ফেসবুকের বিকল্প কোনও সোশ্যাল সাইট তৈরি করা হবে দেশবাসীর জন্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026