গ্রিজম্যানের তাণ্ডবে ইউরোর সেমিফাইনালেই থেমে গেল জার্মানির বিজয়রথ। ২-০ গোলে ফ্রান্সের কাছে হেরে এবারের মত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল জোয়াকিম লোর বিশ্ব চ্যাম্পিয়ন দলকে। এদিনও খেলার শুরু থেকে শেষ পর্যন্ত জার্মান খেলোয়াড়দের মধ্যে ক্লাব ফুটবলের ক্লান্তি চোখে পড়েছে। তাছাড়া জার্মান ডিফেন্স নিয়ে বারবার যে প্রশ্ন উঠছিল তা এদিন ফ্রান্সের সামনে প্রকট হয়ে উঠল। এদিন প্রথমার্ধের একদম শেষ প্রান্তে এসে পেনাল্টি পায় ফ্রান্স। সেই সুযোগ হাতছাড়া করেননি ফ্রান্সের তারকা ফুটবলার গ্রিজম্যান। এবারের ইউরোতে প্রথম থেকেই ফর্মে গ্রিজম্যান। ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রেও তাঁরই দাপট কাজে এল। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় ফের গ্রিজম্যানের পা থেকেই আসে দ্বিতীয় গোল। ২ গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফেরা মুশকিল ছিল। জার্মানিকে সেই সুযোগও শেষ মুহুর্তে পর্যন্ত দেয়নি ফ্রান্স। রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-পর্তুগাল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…