স্লোভাকিয়াকে উড়িয়ে দিল জার্মানি

স্লোভাকিয়াকে হেলায় হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। খেলার ৮ মিনিটের মাথায় জেরোম বোয়াতেংয়ের গোলে এগিয়ে যায় জার্মানি। এগিয়ে যাওয়ার পর জার্মানির খেলায় ক্ষিপ্রতা আরও বেড়ে যায়। আগ্রাসী ফুটবলে প্রায় সব বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে নেহাতই অসহায় দেখিয়েছে স্লোভাকিয়াকে। ৪৩ মিনিটের মাথায় জার্মানির মারিও গোমেজের হাত ধরে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে ২-০-এ এগিয়ে থেকে শুরু করেও জার্মানির খেলোয়াড়দের মধ্যে এতটুকুও আত্মতুষ্টি চোখে পড়েনি। বরং ব্যবধান বাড়ানোর খিদে পরিস্কার চোখে পড়েছে মাঠে। জার্মানির সেই আগ্রাসী নীতি কাজেও লাগে। ৬৩ মিনিটের মাথায়ে জার্মানির হয়ে ম্যাচের তৃতীয় গোলটি জুলিয়ান ড্র্যাক্সলারের। আগামী শনিবার কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026