আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

পিছিয়ে পড়েও অবশেষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার টিকিট পাকা করে নিল ফ্রান্স। প্রথমার্ধের খেলা তখন সবে শুরু হয়েছে। খেলোয়াড়েরা নিজেদের শরীর গরম করছেন। এমন সময়ে মাত্র ২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। তারপর প্রথমার্ধের পুরো সময়ে ফ্রান্স আপ্রাণ চেষ্টা করেও আয়ারল্যান্ডের গোলে বল ঢোকাতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলে যেতে থাকে ফ্রান্সের পরিকল্পনা। বদলে যেতে থাকে খেলোয়াড়দের আক্রমণের ধরণ। যার সুফল খুব কম সময়ের মধ্যেই পেয়েছে ফ্রান্স। ৫৭ মিনিটের মাথায় গ্রিজম্যানের শট আয়ারল্যান্ডের গোলে জড়াতেই খেলায় সমতা ফিরে আসে। তার ঠিক ৪ মিনিট পর ফের লক্ষ্যভেদ। এবারও গ্রিজম্যান। ৬১ মিনিটের মাথায় তাঁর করা গোলে এগিয়ে যায় ফ্রান্স। এই ২-১-এর ব্যবধান খেলার শেষ পর্যন্ত বজায় ছিল। যদিও ফুটবল বিশেষজ্ঞদের একাংশ ফ্রান্সের খেলায় খুশি নন। তাঁদের মতে, আয়ারল্যান্ডের ডাফি ৬৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর বাকি সময়টা ১০জনে খেলে আয়ারল্যান্ড। কিন্তু এই ১০ জনও ফ্রান্সের ১১ জনের জন্য ভয়ংকর হয়ে উঠছিল কখনও কখনও। এবার ইউরোতে গ্রুপ লিগ থেকেই খেলার মান নিয়ে প্রশ্নের মুখে ফ্রান্স। প্রি-কোয়ার্টার ফাইনালেও সেই সমস্যা বজায় রইল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026