শেষ ১৬-এ ইতালি, স্পেন

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ তুরস্ককে হারিয়ে ইউরো কাপের শেষ ১৬-তে জায়গা করে নিল স্পেন। এদিন ৩-০ গোলে তুরস্ককে উড়িয়ে দেয় স্প্যানিশ আর্মাডা। খেলার ৩৪ মিনিটের মাথায় মারাতার গোলে এগিয়ে যায় স্পেন। এর ঠিক তিন মিনিট পরই দুরানের পা থেকে আসে দ্বিতীয় গোল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ৪৮ মিনিটের মাথায় ফের তুরস্কের জালে বল জড়িয়ে দেন মারাতা। এরপর তুরস্ক ম্যাচ বাঁচানোর মরিয়া চেষ্টা চালালেও স্পেনের ডিফেন্স ভাঙতে পারেনি। গ্রুপ ডি-র অন্য খেলায় চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে ক্রোয়েশিয়া। খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। এদিনের ড্রয়ের হাত ধরে ডি গ্রুপে দ্বিতীয় দল হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলল ক্রোয়েশিয়া। এদিকে গ্রুপ ই থেকে ইব্রাহিমোভিচের সুইডেনকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল ইতালি। খেলার প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে ৮৮ মিনিটের মাথায় ইতালির হয়ে একমাত্র গোলটি করেন ইদের।

News Desk

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

সিংহ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026