World

ভারী বর্ষণে কাদা ধস, মৃত ২৩

নিরক্ষীয় দেশ বলে কথা। গ্রীষ্মকালে পা দিতেই তাই একপ্রকার দাউ দাউ করে জ্বলতে থাকেন দেশবাসী। গরম যত বাড়ে, পাল্লা দিয়ে ততই বাড়ে বৃষ্টি। ফলে ফি বছরের মত এবারেও প্রবল বর্ষণে ভাসল ইথিওপিয়া ওরমিয়া প্রদেশ। তবে এই বছর সময়ের আগেই বর্ষা এসেছে। গত শনিবার থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। নাগাড়ে বৃষ্টির দরুণ আলগা হয়েছে মাটি। যার ফলে দেশের আবহবিদদের আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। গত শনিবার বিকেলে আচমকা ব্যাপক কাদা ধস নামে ওরমিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। তাল তাল কাদার তলায় চাপা পড়তে থাকেন মানুষজন। কাদার বন্যায় ভেসে যায় বহু পশুপাখি। চাপা পড়েছে ঘরবাড়িও।

ইতিমধ্যে ২৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। কাদা ধসে জখম হয়েছেন অনেকে। তাঁদের চিকিৎসা চলছে। হঠাৎ নামা দুর্যোগের হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন। কাদার তলায় আটকে পড়া মানুষ ও অন্য প্রাণিদের উদ্ধার করতে দ্রুতগতিতে উদ্ধারকাজ শুরু করেছে দেশের সেনাবাহিনী। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026