ইথিওপিয়া, ফাইল ছবি
সারা বিশ্ব যখন ইংরাজি নববর্ষ পালনে মেতে ওঠে, ৩১ ডিসেম্বরের রাত হয়ে ওঠে মোহময় আনন্দঘন, সেখানে একটি দেশে কিন্তু দিনটায় কোনও তাপ উত্তাপ থাকেনা। নেহাতই মামুলি আর পাঁচটা দিনের মতই দিনটি কেটে যায়। কারণ সেখানে নববর্ষ অনেক আগেই পালিত হয়।
অনেক আগে বলতে অনেকটাই আগে। প্রতি বছর ১১ সেপ্টেম্বর সেখানে পালিত হয় নিউ ইয়ার। শুধু নিউ ইয়ার বলেই নয়, বড়দিন যেদিন পালিত হয় বিশ্বজুড়ে অর্থাৎ ২৫ ডিসেম্বর, সেদিনও এ দেশে কোনও উৎসব পালিত হয়না।
সেটাও তাদের কাছে একটা মামুলি দিন। তবে তারা বড়দিনের উৎসবে মেতে ওঠে এর কিছুদিন পর। ৭ জানুয়ারি সেখানে পালিত হয় বড়দিন। সেদিন দেশজুড়ে উৎসবের আবহ থাকে।
১১ সেপ্টেম্বর নতুন বছরকে আহ্বান জানানো বা ৭ জানুয়ারি বড়দিন পালন, এসবই হয় আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। কারণ ইথিওপিয়া চলে তাদের ক্যালেন্ডার মেনে।
সারা বিশ্ব যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে সারা বছরটা চলে, সেই অনুযায়ী ছুটি পালন করে, তখন ইথিওপিয়া চলে ইথিওপিয়ান ক্যালেন্ডার মেনে। যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ৮ বছর পিছিয়ে থাকে।
ফলে ইথিওপিয়ায় ঢোকা মানেই এক ধাক্কায় ৮ বছর পিছিয়ে যাওয়া। ৮ বছর পিছিয়ে থেকেই ইথিওপিয়ায় দিন কাটাতে হয় অন্য দেশের মানুষকে। বারবার ইথিওপিয়ার দিন তারিখ বদলে দেখতে হয় গ্রেগরিয়ান মতে ওইদিনটা ঠিক কোন দিন বা কোন সাল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…