World

এ দেশে প্রবেশ করলেই পিছিয়ে যেতে হবে ৮ বছর, বিলও হবে ৮ বছর পুরনো

বিশ্বে এমনও একটা দেশ রয়েছে যারা বাকি বিশ্বের চেয়ে ৮ বছর পিছিয়ে থাকে। সেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করলে তিনি একলাফে ৮ বছর পিছিয়ে যাবেন।

২০২২ সালে যদি কেউ এ দেশে প্রবেশ করেন তাহলে তিনি সেখানে রয়েছেন ২০১৪ সালে। ৮ বছর পিছনে। কেউ যদি সে দেশে বেড়াতে যান তাহলে ওই দেশের সীমানায় বিমান প্রবেশ করা মানেই তিনি ৮ বছর পিছনে চলে গেলেন। কারণ সে দেশের যেখানেই তাকাবেন দেখবেন ৮ বছর আগের বছর দেখতে পাবেন।

এমনকি কোথাও কিছু কিনলে বা অন্য কোনও বিল তৈরি হলে সেখানে কিন্তু ৮ বছর আগের সাল দেখাবে। সেটাই সেখানে সেই দিন বা বর্তমান।

কতকটা টাইম মেশিনের মত শোনালেও এটাই সত্যি। আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া। এই ইথিওপিয়া কিন্তু বাকি বিশ্বের চেয়ে ৮ বছর পিছিয়ে থাকে। পিছনে রয়েছে কারণও।

সারা বিশ্ব যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার। আর সেই চিরাচরিত রীতি তারা এখনও বদলায়নি।

ইথিওপিয়ার ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ৮ বছর পিছিয়ে থাকে। ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২ মাসও হয়না। হয় ১৩ মাস।

ইথিওপিয়ার ক্যালেন্ডারে ১২টি মাস হয় ৩০ দিনে। আর বছরের বাকি পড়ে থাকা দিনগুলি নিয়ে তৈরি হয় ত্রয়োদশ মাস। অর্থাৎ ১৩ মাসে বছর হয় ইথিওপিয়ার।

ইথিওপিয়ার এই ৮ বছর পিছিয়ে থাকা এখানে অন্য দেশ থেকে কাজে বা ঘুরতে আসা মানুষজনকে সমূহ সমস্যার মুখে ফেলে দেয়। সেখানকার তারিখ ও সাল দেখে তা বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ফেলে প্রতি নিয়ত দেখতে হয় সেদিনের তারিখ।

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026