World

ঘুমিয়ে পড়লেন পাইলট, বিমানবন্দরে না নেমে যাত্রী নিয়ে উড়ে চলে গেল বিমান

পাইলট বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়লে তা কতটা ভয়ংকর হতে পারে তার প্রমাণ মিলল। একটি বিমান বিমানবন্দরে না নেমে যাত্রী নিয়ে উড়ে চলে গেল।

একটি যাত্রীবাহী বিমান যে বিমানবন্দরে নামার কথা সেখানে না নেমে উড়ে বেরিয়ে গেল। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের এটাই জানা ছিল যে বিমানটি ওই বিমানবন্দরে অবতরণ করবে। সেইমত সব তৈরি রাখা হয়েছিল। ওই সময় রানওয়েও ফাঁকা রাখা হয়েছিল।

বিমানটি বিমানবন্দরের কাছে আসার পর পাইলটের সঙ্গে যোগাযোগ করতে বারবার চেষ্টাও করেন এটিসি কর্মীরা। কিন্তু পাইলটের দিক থেকে কোনও উত্তর তাঁরা পাননি। যা এটিসি-কেও অবাক করে। তারা সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানায়।

বিমানটি তখন ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। ককপিটে ঘুমিয়ে পড়েছিলেন পাইলট। আর বিমান ছিল অটো পাইলট মোডে। সহজ করে বললে বিমান নিজের মত করে উড়ে যাচ্ছিল। তাও এত যাত্রী নিয়ে এবং ৩৭ হাজার ফুট উচ্চতা দিয়ে।

এটিসি দেখে বিমানচালক কোনও উত্তরও দিলেন না, আবার বিমানটিও অবতরণের চেষ্টা করল না। বরং তা বিমানবন্দরের ওপর দিয়েই উড়ে চলে গেল।

এদিকে বিমানটি যেখানে নামার কথা সেখান ছাড়িয়ে চলে যেতেই অটো পাইলট মোড বন্ধ হয়ে যায়। আর বিমানের ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। যে আওয়াজে ঘুম ভেঙে যায় পাইলটের। ঘুম ভেঙে যাওয়ার পর সতর্ক হয়ে তিনি ফের বোলে বিমানবন্দরে বিমান ফিরিয়ে এনে অবতরণ করান।

ঘটনাটি ঘটেছে ইথিওপিয়ায়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা-র বোলে বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। যেটি যাত্রী নিয়ে সুদানের খার্তুম থেকে আসছিল। ওই পাইলটকে বরখাস্ত করেছে বিমান সংস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026