SciTech

মহাকাশের জোড়া রহস্য উদ্ঘাটন করতে অন্ধকারে ঝাঁপ দিতে চলল ইউক্লিড

মানুষের মহাকাশ সম্বন্ধে জ্ঞান যে এখনও অত্যন্ত প্রাথমিক স্তরেই সীমাবদ্ধ তা মেনে নেন বিজ্ঞানীরাও। এখনও চোখের সামনে থাকা বিষয়ও রহস্যই রয়ে গেছে তাঁদের কাছে।

মহাকাশ মানেই তো অন্ধকার মিশকালো এক অসীম জগত। যার শেষ বলে কিছু নেই। যত দূর দেখা যায় কেবল অন্ধকার আর অন্ধকার।

সেই অন্ধকারে আবার চোখে ধরা দেয় আলো ঝলমলে নক্ষত্রেরা। নজর কাড়ে আশপাশের গ্রহ, উপগ্রহ, গ্রহাণুরাও। কিন্তু তার বাইরে সবটাই অন্ধকার।

এই অন্ধকার মহাবিশ্বের আলোকহীন বস্তু এবং অন্ধ শক্তির চরিত্র মানুষের এখনও অজানা। বিজ্ঞানীরা মহাবিশ্বে নজর দিলে এই অনন্ত অন্ধকারকে দেখতে পান ঠিকই, কিন্তু এর সম্বন্ধে কিছুই জানেন না।

নভশ্চরেরা মহাকাশে ঘুরেও এ রহস্যের কিনারা করতে পারেননি। কিন্তু আলোকহীন বস্তু এবং অন্ধ শক্তির চরিত্র না জানলে তো মহাবিশ্বকে চেনাই অসম্পূর্ণ! তাই এবার ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশে পাঠাচ্ছে অত্যাধুনিক স্পেস টেলিস্কোপ ইউক্লিড।

ইউক্লিড মহাকাশে পৌঁছে মহাবিশ্বের একটি নিখুঁত ত্রিমাত্রিক বা থ্রিডি ম্যাপ তৈরি করবে। এত বড় হবে সেই ম্যাপ যে তা আগে কখনও তৈরি হয়নি।

কোটি কোটি নক্ষত্রপুঞ্জের আকার ও নড়াচড়া নজর করবে ইউক্লিড। ১ হাজার কোটি আলোকবর্ষের মধ্যে যা পড়বে তাই নাগালের মধ্যে পাবে এই অতি শক্তিধর টেলিস্কোপ। সেই খুঁজে বার করবে মহাকাশের অন্ধকারের উৎস। আলো ফেলবে মানুষের এই অন্ধকার সম্বন্ধে অন্ধকারে থাকা জ্ঞানে।

ইউক্লিড যদি তার কাজ এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু মহাবিশ্বের অনেক রহস্যই আর রহস্য থাকবেনা। মানুষ এই অসীম বিশ্বের অনেক অজানা কথাই জেনে ফেলতে পারবে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026