সালসার প্রত্যাবর্তন, ছবি – সৌজন্যে – ইএসএ ডট আইএনটি
সালটা ২০০০। নতুন সহস্রাব্দের শুরুতে মহাকাশে এক নতুন অধ্যায় শুরু করেছিল একসঙ্গে ৪টি কৃত্রিম উপগ্রহ। যাদের কাজ ছিল পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণা। তার উপর নজরদারি।
এই ৪টি কৃত্রিম উপগ্রহের মিলিত প্রয়াস ইউরোপিয়ান স্পেস এজেন্সি-র মহাকাশ গবেষণাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। তারপর কেটে গেছে ২৪টা বছর। এতদিন কৃত্রিম উপগ্রহগুলি নিজেদের কাজ চালিয়ে গেছে। এবার তাদের ফেরার পালা।
তবে একসঙ্গে তারা পৃথিবীতে ফিরছে না। ফিরবে এক এক করে। প্রথমে বিজ্ঞানীরা স্থির করেছেন ফিরিয়ে আনবেন সালসাকে। প্রসঙ্গত সালসা দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় নৃত্যশৈলী।
যা একসময় কিউবায় জন্ম নিয়ে দ্রুত জনপ্রিয়তা পায় দক্ষিণ আমেরিকা জুড়ে। সেই নৃত্যশৈলীর নামেই এই কৃত্রিম উপগ্রহটি। সেটিই আগামী ৮ সেপ্টেম্বর পৃথিবীতে ফের ফিরে আসছে।
কোথায় এসে আছড়ে পড়বে এই কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ? স্থির হয়েছে এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে প্রবেশের সময় বায়ুস্তরে ধাক্কা খেয়ে যেটুকু নষ্ট হবে তা হবে, বাকি অংশ এসে আছড়ে পড়বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি জনশূন্য স্থানে।
যেখানে চৌহদ্দির মধ্যে কোথাও জনবসতি নেই। বিজ্ঞানীরা সালসার ফিরে আসা দেখার জন্য অপেক্ষায়। তাঁরা দেখতে চাইছেন সেটি পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর কি অবস্থা হয়।
পরে সালসার মত করেই রাম্বা, ট্যাঙ্গো ও সাম্বা নামে বাকি ৩টি কৃত্রিম উপগ্রহও ফিরে আসবে পৃথিবীতে। প্রসঙ্গত এই ৩টিও নৃত্যশৈলীরই নাম। যার সঙ্গে জড়িয়ে আছে লাতিন আমেরিকাও।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…