Entertainment

রণবীর আলিয়ার বিয়েতে আবেগে ভাসলেন করণ, আলিয়াকে পরালেন প্রথম হেনা

আলিয়া ভাট ও রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত বিবাহপর্ব অবশেষে শুরু হল। সেখানে বসল চাঁদের হাট। আবেগে ভাসলেন করণ জোহর।

কবে হবে রণবীর আলিয়ার বিয়ে? আদৌ হবে তো? এমন নানা প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছিল সাধারণ মানুষের মুখেও। অবশেষে সেই বিবাহপর্ব শুরু হল।

বুধবার আলিয়ার মেহেন্দি উৎসবে রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে বসল চাঁদের হাট। সেখানে সকাল থেকেই একের পর এক বলিউড তারকা হাজির হতে থাকেন।

রণবীরের ২ তুতো বোন করিশ্মা ও করিনাও হাজির হন অনুষ্ঠানে। রূপালী সাদা লেহেঙ্গায় সেজেছিলেন করিনা কাপুর খান। তাঁর দিদি করিশ্মার পরনে ছিল সোনালি পোশাক। এছাড়াও হলুদ কুর্তায় হাজির হন করণ জোহর। যাঁকে আলিয়ার ভাল বন্ধু বলেই সকলে জানেন।

ফাইল : করণ জোহর, ছবি – আইএএনএস

মেহেন্দি অনুষ্ঠানে করণ জোহর আবেগে ভাসেন। তিনিই প্রথম আলিয়ার হাতে হেনা লাগিয়ে দেন। অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে চত্বর।

বলিউড তারকার ভিড়ে ঝলমল করছিল চারধার। রণবীর ও আলিয়া, ২ জনের পরিবারই মুম্বই সিনেমা জগতের সঙ্গে দীর্ঘকাল ধরে জড়িত। ফলে তাঁদের পরিচিত ও বন্ধুর সংখ্যা বলিউডে কম নয়।

আলিয়া তাঁর জীবনের এই বিশেষ দিনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন। তবে এদিন যে ভেল তিনি ব্যবহার করেন সেটা সব্যসাচীর নয়। সেটি এসেছিল ভারতের আর এক নামী ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার কাছ থেকে।

২০১৮ সালে ব্রহ্মাস্ত্র সিনেমার শ্যুটিং পর্ব থেকেই রণবীর ও আলিয়া প্রেমে মজেছিলেন বলে খবর। সোনম কাপুরের বিয়েতে তাঁদের একসঙ্গে প্রথমবার দেখাও গিয়েছিল। পরবর্তীকালে আলিয়া একটি টিভি অনুষ্ঠানে প্রকাশও করেন তিনি রণবীরকেই বিয়ে করতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026