Entertainment

কারও পছন্দ চকোলেট, কারও চিংড়ি, রইল বলিউড নায়িকাদের পছন্দের খাবারের তালিকা

খেতে যেমন সাধারণ মানুষ পছন্দ করেন, তেমনই করেন তারকারাও। পছন্দের খাবারে রসনা তৃপ্তি করেন তাঁরাও। কোথাও গিয়ে নিয়ম ভেঙে ফেলেন লোভ সামলাতে না পেরে।

বলিউডের নায়িকাদের দেখে অনেকেই মনে করেন তাঁদের খুব কঠিন খাদ্যাভ্যাসের মধ্যে থাকতে হয়। চাইলেই এটা ওটা খাওয়া মানা। কারণ তাঁদের শরীর ও দর্শন তাঁদের সম্পদ।

বাস্তবে কিন্তু বলিউডের জনপ্রিয় নায়িকারা অনেকেই পেটুক। আবার এমন নায়িকাও রয়েছেন যিনি দক্ষতার সঙ্গে শরীরকে সুন্দর রাখা এবং রসনা তৃপ্তিকে একটা সরলরেখায় যুক্ত করেছেন।

শিল্পা শেঠী হলেন সেই বলিউড নায়িকা যিনি এ বিষয়ে সিদ্ধহস্ত। সুস্থ ও সুন্দর শরীর ধরে রাখতে সারাদিনে তিনি যথেষ্ট পরিশ্রম করেন। পাশাপাশি শিল্পা কিন্তু দারুণ পেটুক। যা তাঁর শরীর দেখে বোঝা মুশকিল।

বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোনের আবার পছন্দ চকোলেট আর মিষ্টি। মিষ্টি জাতীয় খাবার তাঁকে টানে। বলিউডের এই ফিট নায়িকা কিন্তু পছন্দ করেন চকোলেটের বারে কামড় বসাতে, ভালবাসেন মিষ্টি জাতীয় খাবার খেতে এবং সেগুলি খাওয়ার ছবি শেয়ার করতে।

সোনম কাপুর আহুজা আবার ছোট থেকেই ওজন নিয়ে বিব্রত থাকেন। কম ওজন নিয়ে তিনি ছোট থেকেই চিন্তিত। তবে তিনি সুস্বাদু খাবার পেলে ছাড়েন না। যে কোনও সুস্বাদু খাবারই তাঁর পছন্দের।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে ভারতে ডাকা হয় দেশি গার্ল বলে। দেশি গার্ল কিন্তু বাস্তবে খুবই পেটুক। আর তা তিনি খোলাখুলি স্বীকারও করেন। চিংড়ি বা সামুদ্রিক ঝিনুকের পদ তাঁর বিশেষ পছন্দের। আমেরিকায় থাকাকালীন তিনি যে বাড়ির ডাল, রুটি এবং অন্যান্য নানা পদের অভাব বোধ করেন তাও অকপটে জানান প্রিয়াঙ্কা।

দিনে ৩ বার পেট ভরে খান বলিউড তারকা আলিয়া ভাট। সারাদিনে স্যালাড থেকে কাপ কেক সবই চলে। তবে যে সব খাবারে অতিরিক্ত তেল থাকে সেগুলি এড়িয়ে চলেন তিনি। খুবই স্বাস্থ্য সচেতন হিসাবে আলিয়ার সুখ্যাতি আছে।

বলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী নার্গিস ফাখরি আবার পছন্দ করেন ফ্যাশন এবং খাবার নিয়ে পরীক্ষা করতে। মাঝে মধ্যেই সময় পেলে ঢুকে পড়েন রান্নাঘরে। বানিয়ে ফেলেন নতুন কোনও খাবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026