Entertainment

ইউরোপ আমেরিকা নয়, হানিমুনে অপরূপ প্রকৃতির কোলে যাচ্ছেন ভিকি ক্যাটরিনা

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সাতপাকে বাঁধা পড়ছেন বৃহস্পতিবার। বিয়ের পর হানিমুনের পালা। ভিকি ক্যাটরিনা কিন্তু কাছেপিঠেই যাচ্ছেন হানিমুন করতে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সাতপাকে বাঁধা পড়ছেন বৃহস্পতিবার। বিয়ের পর তাঁরা ফিরছেন মুম্বই। সেখানে বলিউড সহ পরিচিত বহুজন পাবেন ভিকি ক্যাটরিনার বিয়ের রিসেপশনের আমন্ত্রণ। তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে হবে ভিকি ক্যাটের চোখ ধাঁধানো রিসেপশন। তারপর হানিমুন।

যদিও বিয়ের পরই হানিমুনে যাওয়া হবে না তাঁদের। সেজন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। কারণেই এই অপেক্ষা। তারপর তাঁরা উড়ে যাবেন ইউরোপ আমেরিকা নয়, দেশের কাছেই একটি অপরূপ স্থানে।

ভিকি ক্যাটরিনা হানিমুনে যেতে চলেছেন মালদ্বীপে। সেখানেই মধুচন্দ্রিমার সোনালি দিনগুলো কাটাবেন তাঁরা। তবে এখনই নয়। কারণ ২ জনের হাতেই ২টি করে সিনেমা রয়েছে। যার কাজ খুব দ্রুত শেষ করতে হবে তাঁদের।

বিয়ের পর্ব মিটলেই তাঁরা শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ক্যাটরিনার হাতে রয়েছে ২টি সিনেমা। সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির বিপরীতে আরও একটি সিনেমা। অন্যদিকে ভিকি কৌশলের হাতেও রয়েছে ২টি সিনেমা, ‘স্যাম বাহাদুর’ এবং ‘গোবিন্দা নাম মেরা’।

রাজস্থানের বিলাসবহুল বারওয়ারা কেল্লায় বিয়ের আসরে পরিজন ও একদম কাছের বন্ধু মিলিয়ে মোট অতিথি ১২০ জন। ফলে এটা পরিস্কার যে বলিউডের কেউই প্রায় সেখানে নিমন্ত্রিত নন। ফলে বলিউডের সকলের জন্য যে একটি বড় রিসেপশনের আয়োজন হবে তা অনুমেয় ছিল। তা হচ্ছে মুম্বইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026