Entertainment

স্বামী-স্ত্রী হলেন ভিকি ক্যাটরিনা, বিয়ের সাজে দুর্গ থেকে হাত নাড়লেন নবদম্পতি

দেশের বহু চর্চিত বিয়ে অবশেষে চূড়ান্ত পর্ব সম্পূর্ণ করল। বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন নবদম্পতি। সাতপাকে বাঁধা পড়লেন ২ জনে।

দুর্গের ত্রিসীমানায় সাংবাদিক বা চিত্রগ্রাহকদের ঢোকা মানা। তবু দুর্গের বাইরেই দিনরাত এক করে সকলে অধীর অপেক্ষায় ছিলেন যদি এক টুকরো ছবি মেলে।

সেই আশা পূরণ করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর বিয়ের সাজে তাঁরা এসে দাঁড়ালেন দুর্গের বারান্দায়। সেখান থেকেই হাত নাড়লেন চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে। অনেকটা দূর থেকে হলেও ছবি তুলতে দেরি করলেন না পাপারাৎজিরা।

রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা হোটেলে এক রাজকীয় পরিবেশে একেবারেই নিকট আত্মীয় ও কাছের বন্ধুদের নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ভিকি ক্যাটরিনা। পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিয়ের পোশাক।

ক্যাটরিনার পরনে ছিল একেবারেই সনাতনি লাল বিয়ের পোশাক। শেরাবন্দির পর ভিকির পরনে ছিল বেবি পিঙ্ক রংয়ের শেরওয়ানি।

রাজকীয় বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে যাবতীয় পারিবারিক ও পারম্পরিক রীতি মেনে ভিকি ও ক্যাটরিনা বাঁধা পড়লেন বিবাহবন্ধনে। বিয়ের পরই তাঁরা দুর্গের বারান্দায় এসে হাত নাড়েন। দুজনকে বিয়ের পর ভীষণ খুশির মেজাজে পাওয়া যায়।

১২০ জন অতিথিকে সাক্ষী রেখে ভিকি ক্যাটরিনার বিয়ের পর্ব প্রায় শেষের পর্যায়। বিয়ে শেষ। এবার ফেরার পালা। শোনা যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর হোটেল ছাড়বেন তাঁরা। তারপর মুম্বই ফিরে হবে বিশাল রিসেপশন।

সেখানে উপস্থিত হবে পুরো বলিউড। গত মঙ্গলবার ছিল সঙ্গীত, বুধবার হলদি অনুষ্ঠান। তারপর বৃহস্পতিবার জীবনের সেরা দিনটি কাটালেন ভিকি ক্যাটরিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026