Entertainment

৭টি ঘোড়ায় টানা সাদা রথে চেপে বিয়ে করতে আসবেন ভিকি কৌশল

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আচার শুরু হয়ে গেছে। বিয়ে বৃহস্পতিবার। ভিকি বিয়ে করতে আসবেন ৭টি ঘোড়ায় টানা সাদা রথে চেপে।

রাজকীয় বললেও বোধহয় কম বলা হবে। এমনই এক চোখ ধাঁধানো বিয়ে হচ্ছে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের।

রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার ৭০০ বছরের পুরনো বারওয়ারা কেল্লা এখন হোটেল হলেও তার পুরাতনি চেহারা হুবহু ধরে রেখেই তাকে বিলাসবহুল করে গড়ে তোলা হয়েছে। সেখানেই বসেছে বিয়ের আসর।

গত মঙ্গলবার সন্ধেটা রঙিন হয়ে উঠেছিল সঙ্গীত অনুষ্ঠানে। সঙ্গীতে ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে নেচেছেন বলিউডের বিভিন্ন নাচের গানের সঙ্গে।

বারওয়ারাকে বর কনের আবদারে সাজিয়ে তোলা হয়েছিল তার পুরাতনি চেহারায়। ভিকি ক্যাটের দাবি ছিল কৃত্রিম সাজ নয়, পুরনো কেল্লার ছোঁয়াটা যেন সাজসজ্জায় ফুটে ওঠে।

বুধবার হলদি অনুষ্ঠান। তার তোরজোড় সকাল থেকেই শুরু হয়ে যায়। বিয়ে আগামী বৃহস্পতিবার। বিয়েতে ঠিক কি কি হতে চলেছে তা পরিস্কার নয়। তবে সংবাদ সংস্থা জানাচ্ছে ভিকি কৌশল বিয়ে করতে আসবেন ৭টি ঘোড়ায় টানা শ্বেতশুভ্র রথে চেপে। যা কোনও অংশে রাজরাজড়ার বিয়ে করতে আসার চেয়ে কম কিছু নয়।

এই সপ্তাশ্বের রথ থেকেই মনে করা হচ্ছে ভিকি ক্যাট তাঁদের বিয়েটা নিয়ে ফিরে যেতে চাইছেন সেই রাজস্থানের রাজপুত রাজাদের জামানায়। সেই ছোঁয়া তাঁরা তাঁদের বিয়েতেও উপলব্ধি করতে চাইছেন।

ভিকি ক্যাটের বিয়েতে সলমন খান আসছেন না বলেই জানতে পারা গেছে। তবে এই বিয়েতে যে ব্যক্তিগত সুরক্ষা বন্দোবস্ত রয়েছে তার পুরো ভার রয়েছে সলমন খানের দেহরক্ষী শেরার সংস্থার হাতেই। শেরার সংস্থাকেই এই বরাত দিয়েছেন ভিকি ক্যাটরিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026