ইন্ডিয়া লকডাউন সিনেমার একটি দৃশ্য, ছবি - আইএএনএস
করোনার জেরে লকডাউন পরিস্থিতি যে পর্দায় জায়গা পাবে তা অনুমেয় ছিলই। এবার সেই লকডাউনের জীবন নিয়ে সিনেমা তৈরি করলেন পরিচালক মধুর ভান্ডারকর। তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে এ বা প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দিয়েছে।
এছাড়াও পরিচালককে সিবিএফসি নির্দেশ দিয়েছে মুক্তির আগে সিনেমা থেকে ১২টি অংশ কেটে ফেলতে হবে। কোন কোন অংশ কেটে ফেলতে হবে তাও জানিয়ে দিয়েছে বোর্ড।
ইন্ডিয়া লকডাউন নামে সিনেমাটি করোনার জেরে প্রথম লকডাউনের সময়ের ওপর তৈরি হয়েছে। ২০২০ সালের মার্চে প্রথম লকডাউন ঘোষণা হয় দেশে। সেই লকডাউনের সময় ৪ জন মানুষের জীবন নিয়ে এই সিনেমা বুনোট বেঁধেছে। তবে সিনেমার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের লকডাউনে দশা ও তাঁদের সমস্যা তুলে ধরা।
সিনেমায় এক গণিকার লকডাউনে সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সিনেমায় ব্যবহৃত ভাষা নিয়ে আপত্তি তুলে ১২টির মধ্যে ১০টি অডিও অংশ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। সেইসঙ্গে ২টি দৃশ্যও বাদ দিতে বলেছে।
যার মধ্যে একটি দৃশ্যে ফোনে শারীরিক মিলন সংক্রান্ত কথোপকথন দেখানো হয়েছে। অন্য দৃশ্যে এক গণিকার সঙ্গে তাঁর ক্লায়েন্টের শারীরিক মিলন তুলে ধরা হয়েছে।
এই নিয়ে বলতে গিয়ে মধুর বলেন, সিনেমাটিকে এ সার্টিফিকেট দেওয়া নিয়ে তাঁর কিছু বলার নেই। তবে যে ১২টি কাট-এর কথা বলা হয়েছে তা নিয়ে তাঁর আপত্তি আছে। কারণ ওগুলো বাদ গেলে সিনেমার সার বক্তব্যই লঘু হয়ে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…