Entertainment

পুড়ে ছাই অক্ষয় কুমারের ‘কেশরী’-র শ্যুটিং সেট

পদে পদে বাধা আসছে ‘কেশরী’¬র শ্যুটিংয়ে। গত সপ্তাহেই ডামির বদলে নিজেই ঝুঁকিপূর্ণ স্টান্ট দিতে গিয়ে পাঁজরে জোর চোট পান ‘কেশরী’-র মুখ্য অভিনেতা অক্ষয় কুমার। এবার ঐতিহাসিক যুদ্ধের গাথা নির্ভর ছবি ‘কেশরী’-র শ্যুটিং স্পট পুড়ে একেবারে ছাই হয়ে গেল। মঙ্গলবার মহারাষ্ট্রের সাতারার ওয়াই তহশিলে সিনেমার একটি যুদ্ধের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেদিনের মত তাঁর অভিনয়ের অংশটুকু শেষ করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অক্ষয়। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ‘কেশরী’-র সেটে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল ছবিতে বোমা বিস্ফোরণের দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় অসতর্কতার কারণে আগুনের ফুলকি ছিটকে পড়ে সেটের চারদিকে। এতেই চোখের নিমেষে গোটা সেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় অনুরাগ সিং পরিচালিত ছবির শ্যুটিং সেট। তবে আগুন লাগার ঘটনায় কেউ জখম হননি। আগুনে শ্যুটিং সেটের দফারফা হয়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তী শ্যুটিংয়ের দিন। পূর্বের মত একেবারে নতুন সেট বানাতে অন্ততপক্ষে ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন ছবির প্রযোজনা সংস্থা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026