Entertainment

নাচে আগুন ঝরালেন করণ জোহর, সঙ্গী সোনম, সারা, শ্বেতা বচ্চন

নাচগান নাহলে কি আর বিয়েবাড়ির মৌতাত জমে! তার উপরে বিয়ের অনুষ্ঠান যদি হয় দেশের অন্যতম সেরা ড্রেস ডিজাইনার সন্দীপ খোসলার ভাইঝির! সেখানে তো নাচ-গানের জবরদস্ত আয়োজন থাকতেই হবে। বসতে হবে চাঁদের হাট। ফ্লোরে আগুন ধরাতেই হবে বলিউড ডিভাদের। যেমনটা হওয়া উচিত ছিল, ঠিক তেমনটাই হলও।

গত শনিবার সন্দীপ খোসলার ভাইঝি সৌদামিনী মাত্তুর প্রীতিভোজের অনুষ্ঠানে আগুন ঝরালেন একঝাঁক নবীন-প্রবীণ বলিউড সেলিব্রিটিরা। বলিউডের খ্যাতনামা তারকাদের সঙ্গে কাজ করেছেন সন্দীপ খোসলা। তাই আমন্ত্রিত অতিথিদের তালিকাও ছিল লম্বা।

ঐশ্বর্য রাই বচ্চন থেকে সোনম কাপুর, তাবু, টুইঙ্কল খান্না, সোনালি বেন্দ্রে, জয়া বচ্চন, সারা আলি খান, কে নেই সেই তালিকায়। তবে বিয়ের আসর জমাতে হাল শক্ত করে ধরেন বলিউড প্রযোজক পরিচালক করণ জোহর। লাল-নীল-বেগুনির মায়াবী আলোকবৃত্তে নিজস্ব বলিউডি ঠুমকায় ঝলসে ওঠেন তিনি। তাঁর পরিচালিত ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর ‘রাধা’ গানের সঙ্গে কোমর দোলান করণ।

তাঁকে টেক্কা দিয়ে লাইমলাইট ছিনিয়ে নেন সইফ আলি খানের প্রথমা স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। সাদা শাড়িতে ‘বিশ্বাত্মা’ ছবির সুপারহিট ‘সাত সমুন্দর পার’ গানে সারার তন্বী কোমরের দোলায় কুপোকাত হয়ে যান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। নাচটা যে সারা দারুণ নেচেছেন তাতে কোনও সন্দেহই ছিল না কারোর মনে।

মঞ্চ গরম হতে অবশ্য আরও একটু বাকি ছিল। সেটুকু সম্পূর্ণ করতে এগিয়ে আসেন বিগ বির আদরিণী শ্বেতা। মা জয়া বচ্চনের সঙ্গে জুটি বেঁধে তিনি সোৎসাহে পা দোলান ‘শাদি মে জরুর আনা’ ছবির ‘পাল্লু লটকে’ গানের তালে তালে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই যে ভাইরাল হতে বাধ্য তা বোধহয় বলার অপেক্ষা রাখেনা। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

News Desk

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026