Entertainment

জনপ্রিয় ‘রঙ্গবতী’ গান পেল গ্রাম, নতুন সম্মান

রঙ্গবতী গান নিয়ে গোটা দেশেই উন্মাদনা রয়েছে। যা এবার ওড়িশা সরকারের নজর কাড়ল। রঙ্গবতী পেল নতুন সম্মান।

ভুবনেশ্বর : আদপে একটি লোকগীতি। ওড়িশার সম্বলপুরের সর্বকালের জনপ্রিয় লোকগীতি রঙ্গবতী। এই রঙ্গবতী গান সম্বলপুরের সীমা পেরিয়ে পৌঁছে গেছে গোটা দেশে। তার সুর মাতাল করেছে দেশবাসীকে। ফলে তা জনপ্রিয়তাও পেয়েছে। এমনকি হালে রঙ্গবতী চ্যালেঞ্জও নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছিল। সেই রঙ্গবতী গানের হাত ধরে এই গানের গীতিকার মিত্রভানু গুন্তিয়া এক পরিচিত নাম। পদ্মশ্রী সম্মানে সম্মানিত মিত্রভানুর গ্রাম বিলুঙ্গ। সেই বিলুঙ্গ গ্রামের নাম বদলে এবার বিলুঙ্গ রঙ্গবতী করল ওড়িশা সরকার।

রঙ্গবতী গানের জনপ্রিয়তাকে সম্মান জানিয়ে ওড়িশা সরকার বিলুঙ্গ গ্রামের নাম পরিবর্তনের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দেয়। সেই আবেদন মঞ্জুর করে কেন্দ্র। তারপরই নাম বদলে বিলুঙ্গ রঙ্গবতী করে ওড়িশা সরকার। যা রঙ্গবতীর জনপ্রিয়তাকে অন্য শিখর উপহার দিল। দিল অনন্য সম্মান।

রঙ্গবতী গানটি কিন্তু অনেকটাই পুরনো। এটি প্রথম রেকর্ড হয় অল ইন্ডিয়া রেডিও-র জন্য ১৯৭৫-৭৬ সালে। পরে ১৯৭৮-৭৯ সালে কলকাতার ইন্ডিয়ান রেকর্ড কোম্পানি তা রেকর্ড ডিস্ক হিসাবে বার করে। তারপরেও তা আবার রেকর্ড হয়। হালে গানটির সঙ্গে একটি ভিডিও তৈরি হয়েছে। যা ইন্টারনেটে বহুল পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026