Entertainment

জটিলতায় ইতি, টলিপাড়ায় বৃহস্পতি থেকে শুরু শ্যুটিং

যাবতীয় জটিলতায় ইতি টেনে অবশেষে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে টালিগঞ্জ পাড়ার যাবতীয় শ্যুটিং।

কলকাতা : বৃহস্পতিবার থেকে শুরু হবে সিনেমা, সিরিয়ালের শ্যুটিং। ১৫ জুনের পর থেকেই সিরিয়ালগুলির নতুন এপিসোড দেখা যাবে। এমনই জানা গিয়েছিল আর্টিস্ট ফোরাম, প্রয়োজকদের বৈঠকের পর। ঠিক হয়েছিল অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের এই করোনা পরিস্থিতিতে বীমা নিশ্চিত করতে হবে। তা স্থিরও হয়। তবে আর্টিস্ট ফোরাম যখন জানতে পারে যে সিরিয়াল বৃহস্পতিবার থেকে শুরু হলেও বীমার কাগজ তারা হাতে পাবেনা, তখন তারা বেঁকে বসে।

মঙ্গলবার থেকেই এই নিয়ে চাপানউতোর চলছিল। তাতে ঘৃতাহুতি দেন প্রযোজকরা। তাঁরা জানিয়ে দেন যখন এমনই পরিস্থিতি তখন দেশ থেকে করোনা বিদায় নিলে তারপরই শুরু হবে শ্যুটিং। ফের শুরু হয় শ্যুটিং নিয়ে জটিলতা। এই অবস্থায় বুধবার সব পক্ষের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কার্যত তাঁর মধ্যস্থতায় জটিলতায় ইতি ঘটে।

সব পক্ষই অবশেষে বৃহস্পতিবার থেকে শ্যুটিং শুরুতে রাজি হয়েছে। বীমার কাগজ অবশ্য বৃহস্পতিবারই হাতে পাচ্ছেন না অভিনেতা ও কলাকুশলীরা। এদিকে শ্যুটিং শুরু হওয়ার আগে সকলের কাছে শ্যুটিং করার গাইডলাইন স্পষ্ট করা হয়েছে। সেই গাইডলাইন মেনেই শ্যুটিং করতে হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গাইডলাইন কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026